আন্তর্জাতিক

ফেসবুক রিল তৈরি করতে গিয়ে ট্রেনের ধাক্কায় ৩ কিশোরের মৃত্যু

বাংলাদেশে ট্রেনের সামনে কিশোরদের মৃত্যুর ঘটনা ঘটেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের সামনে কিশোরদের মৃত্যুর ঘটনা, ট্রেনের ধাক্কায় নিহত তিন কিশোরের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের মুর্শিদাবাদে সেতুর ওপর রিল তৈরি করতে গিয়ে একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে নিহত হয়েছেন ৩ জন কিশোর।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল বুধবার বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় একটি রেল সেতুতে ফেসবুক রিল তৈরি করতে যান পাঁচ বন্ধু। এসময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে নিহত হয়েছেন ৩ জন এবং ২ জন শেষ মুহূর্তে পানিতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেন।

ট্রেনের ধাক্কায় মারা যায় আমাউল শেখ (১৪), রিয়াজ শেখ (১৬) ও সামিউল শেখ (১৭)। ছিন্নভিন্ন ২টি দেহ পড়েছিল লাইনে। ধাক্কার জেরে একজনের দেহ গিয়ে পড়ে নীচের পানিতে। গুরুতর আহত হয়েছেন রোহিত শেখ ও আকাশ শেখ নামে দুই কিশোর। তারা প্রত্যেকেই একই ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র।

কিছুদিন আগে এই সেতুটির সংস্কার করেছে স্থানীয় রেল কর্তৃপক্ষ। তারপর থেকেই সেতুর ওপর রিল তৈরির হিড়িক লেগেছে। সেতুর ওপর সূর্যাস্তের দৃশ্য খুবই মনোরম। তারই রিল তৈরি করে সোশ্যাল মিডিয়ায় দিতে চেয়েছিল পাঁচ বন্ধু।

বিষয়:facebook কিশোরের মৃত্যু ফেসবুক ভারত মুর্শিদাবাদ মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…