তথ্যপ্রযুক্তি

ফেসবুকে কিশোর-কিশোরীদের মানসিক দুর্বলতায় ভরছে ব্যবসায়ীদের পকেট

ফেসবুকে কিশোর-কিশোরীদের মানসিক দুর্বলতায় ভরছে ব্যবসায়ীদের পকেট

অসচেতন এবং দুর্বল মানসিকতার কিশোর-কিশোরীদের তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে সরবরাহ করে ফেসবুক। সম্প্রতি ফাঁস হওয়া ফেসবুকের একটি প্রতিবেদন থেকে এমন স্পর্শকাতর এবং উদ্বেগজনক তথ্য প্রকাশ পেয়েছে অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রে।

মানসিকভাবে বিপর্যস্ত কিশোর-কিশোরীদের সেলফি, ওজন কমানো, বিষন্নতা এবং নিজেকে হীন মনে করে করা পোস্টগুলো ফেসবুক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে বলে জানতে পেরেছে পত্রিকাটি।

কিশোর-কিশোরীদের এমন মানসিক সংকটগুলো নিয়ে গবেষণা এবং গবেষণায় পাওয়া তথ্য বিজ্ঞাপনদাতাদের সঙ্গে বিনিময়ের কথা স্বীকার করেছে ফেসবুক। তবে ফেসবুকের দাবি পত্রিকাটির প্রতিবেদন অনেকটাই বিভ্রান্তিমূলক।

‘ফেসবুক কিশোর-কিশোরীদের মানসিক দুর্বলতাকে সরাসরি কাজে লাগানোর মতো কোনো টুল সরবরাহ করেনি। বরং একজন অস্ট্রেলিয় গবেষক বিপণন প্রতিষ্ঠানগুলোর কাছে কিশোর-কিশোরীদের ফেসবুক প্রবণতাগুলোই কেবল তুলে ধরেছেন।’

তবে এই গবেষণা নিয়ে ফেসবুকও সন্তুষ্ট নয়। এব্যাপারে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়,‘ আমাদের করা গবেষণাগুলোতে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয়। এই গবেষণাটিতে সেরকম পদ্ধতির ঘাটতি রয়েছে বলে মনে করছি আমরা। এজন্য প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিষয়:অনিরাপদ ফেসবুক ফেসবুক আসক্তি ফেসবুকে ব্যক্তিগত তথ্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…