আদালত

ফেসবুকে ‘অবমাননাকর’ মন্তব্য করায় সুপ্রিম কোর্টের আইনজীবীকে তলব

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে সুন্দর উদ্যান ও ফুলের বাগান।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফেসবুক পোস্টে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচার বিভাগ সম্পর্কে ‘অবমাননাকর’ মন্তব্য করায় সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুবকে তলব করেছে সর্বোচ্চ আদালত।

অবমাননাকর মন্তব্যের কারণে জন্য কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, সে বিষয়ে আগামী ২০ আগস্ট ভার্চুয়াল আপিল বেঞ্চে যুক্ত হয়ে এই আইনজীবীকে  ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চের বিচারকাজ চলার সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইনজীবী সৈয়দ মামুন মাহবুবের ফেসবুকে দেয়া অবমাননাকর মন্তব্যের বিষয়টি নজরে আনেন। এরপর আদালত অবমাননা প্রশ্নে  রুল জারি করে আইনজীবীকে তলব আদেশ দেন।

ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব গণমাধ্যমকে বলেছেন, ‘আমি ফেসবুকের একটি স্ট্যাটাসে প্রধান বিচারপতি সম্পর্কে ভুল করে একটি শব্দ ব্যবহার করেছিলাম। পরে স্ট্যাটাসটি আমি ডিলিট করে দিয়েছি। আগামি ২০ আগস্ট আদালতে আমার ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইব।’

বিষয়:অনিরাপদ ফেসবুক অবমাননা আইনজীবী সুপ্রিম কোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…