তথ্যপ্রযুক্তি

ফেসবুকের নতুন ফিচার ‘ওয়াচ’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকের লোগো সামনে চোখের চিত্র, ভুয়া খবর বন্ধে সামাজিক মাধ্যমের উদ্যোগের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

সার্চ জায়ান্ট গুগল এর জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের সঙ্গে পাল্লা দিতে ‘ওয়াচ’ নামে নতুন একটি ফিচার যোগ করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এই ফিচারটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।

ওয়াচ নামের এই ভিডিও ফিচারটি ‘পার্সোনালাইজ’ও করা যাবে যেন ব্যবহারকারীরা নতুন শো দেখতে পারেন, তাদের বন্ধুরা কী দেখছেন তার ওপর ভিত্তি করে নতুন নতুন শো-ও আবিষ্কার করতে পারবেন তারা।

ফেসবুকে থাকা বিভিন্ন ভিডিও দেখার জন্য শ্রেণিবিভাগ করে সাজানো হয়েছে নতুন ওয়াচ। যেমন সবচেয়ে বেশি আলোচিত ভিডিওগুলো দেখার জন্য ‘মোস্ট টকড অ্যাবাউট’ নামে একটি বিভাগ থাকবে। এছাড়া ব্যবহারকারীর বন্ধুরা কি দেখছেন, তা জানানোর জন্য থাকবে ‘হোয়াট ফ্রেন্ডস আর ওয়াচিং’ বিভাগ।

এ ছাড়া কোন ভিডিওটি দেখে ফেসবুক ব্যবহারকারীরা সবচেয়ে বেশি হাস্যকর প্রতিক্রিয়া জানিয়েছেন, তা জানার জন্য ‘হোয়াটস মেকিং পিপল লাফ’ বিভাগ থাকছে। ল্যাপটপ, মোবাইল, ডেস্কটপ, ট্যাব ও টিভি অ্যাপ থেকে নতুন ওয়াচের ভিডিওগুলো দেখা যাবে।

ফেসবুক তার ব্যবহারকারীদের জন্য ভুয়া খবর ছড়ানোর ফিচার, হয়রানি বন্ধের ফিচার, এক প্ল্যাটফর্মে ব্যবহারকারীকে একাধিক সামাজিক মাধ্যমের সুবিধা দিতে নতুন ফিচার সহ বিভিন্ন ধরনের ফিচার যুক্ত করে চলেছে।

বিষয়:ফেসবুক ফেসবুকের নতুন ফিচার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…