ফেসবুকের ইতিহাসে প্রথমববারের মতো ব্যবহারকারী সংখ্যা বৃদ্ধি না পেয়ে কমে গেছে। বুধবার এক পরিসংখ্যানের ভিত্তিতে এমন কথা জানিয়েছে ফেসবুকের প্যারেন্ট কোম্পানী মেটা।
পরিসংখ্যানটির বরাতে দ্য ওয়াশিংটন পোষ্ট’র খবরে বলা হয়েছে, ফেসবুকের ১৮ বছরের ইতিহাসে গত বছরের শেষ তিন মাসে প্রাত্যহিক ব্যবহারকারীর সংখ্যা কমে গেছে ৫ লক্ষাধিক কমে গেছে। এর আগে প্রতিদিন গড়ে ১০০ কোটি ৯৩ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করতো।
মেটা জানিয়েছে, সবচেয়ে বেশি ব্যবহারকারী কমে যাওয়ার হার আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা অঞ্চলে।
এ খবর প্রকাশের ঘন্টা খানেকের মধ্যেই শেয়ার বাজারে মেটার স্টক ২০ শতাংশ কমে যায়।
সম্প্রতি মেটা বেশকিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। এর মধ্যে প্রধান প্রতিদন্দ্বী হিসেবে টিকটক’র উত্থান ও বিভিন্ন দেশের ব্যবসায়িক বিধি-নিষেধ বা কঠোরতা এবং মেটাভার্সের উপর অধিক গুরুত্ব প্রদানে মতো বিষয়গুলোকে প্রথম দিকে রাখছেন বিশ্লেষকরা।
এর ফলে পৃথিবীর প্রথম সারির প্রতিষ্ঠানগুলোর থেকে অবনমন ঘটেছে ফেসবুকের।









