চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেলানির পরিবার সন্তুষ্ট না হলে আবারো বিচারের আশ্বাস

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
২:২৫ পূর্বাহ্ণ ০৯, আগস্ট ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানিয়েছেন, ফেলানি ইস্যুতে সম্মেলনে কোনো আলোচনা হয়নি। তবে ফেলানি পরিবার বিচারে সন্তুষ্ট না হয়ে থাকলে আবারো আদালত গঠনের মৌখিক আশ্বাস দিয়েছেন ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ প্রধান ডি কে পাঠক।

৩ দিনের সীমান্ত সম্মেলন শেষে ঢাকায় ফিরে বিজিবি মহাপরিচালক এ তথ্য জানান।

সীমান্ত হত্যা প্রসঙ্গে আত্মরক্ষার জন্য হত্যাকাণ্ড ঘটছে বলে আবারো সম্মেলনে দাবি করেছে বিএসএফ। তবে, বাংলাদেশী কোনো রাখাল কোনোভাবেই সীমান্ত অতিক্রম করবে না এমন আশ্বাস দেয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।

Banglabid

গত ৪ জুলাই অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দিয়ে ফেলানি হত্যা মামলার পুনর্বিচারের রায় ঘোষণা করেছে বিএসএফ’র বিশেষ আদালত।

কয়েক দফা মুলতবির পর ৩০ জুন ভারতের কোচবিহারের বিএসএফ’র বিশেষ আদালতে শুরু হয় ফেলানি হত্যা মামলার পুনর্বিচারিক কার্যক্রম। কঠোর গোপনীয়তায় ৩ দিন বিচারিক কার্যক্রম চলার পর ওই রায় ঘোষণা করা হয়।

আগের রায় বহাল রেখে ভারতের কোচবিহারে বিএসএফ’র বিশেষ আদালতে ফেলানি হত্যা মামলার পুনর্বিচারের রায় ঘোষণা করে।

Reneta

এর আগে বিজিবি-বিএসএফ’র দ্বি-পাক্ষিক বৈঠকের সিদ্ধান্তে ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর ফেলানী হত্যা মামলার পুনর্বিচার কার্যক্রম শুরু করে বিএসএফ’র বিশেষ আদালত।

২০১১ সালের ৭ জানুয়ারি ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নির্মমভাবে নিহত হয় বাংলাদেশী কিশোরী ফেলানি খাতুন। এ হত্যাকাণ্ডে দেশ-বিদেশের গণমাধ্যমসহ মনবাধিকার কর্মীদের মাঝে সমালোচনার ঝড় উঠে।

২০১৩ সালের ১৩ আগষ্ট ভারতের কোচবিহারের বিএসএফ’র বিশেষ আদালতে ফেলানি হত্যার বিচার কাজ শুরু হয়। ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় বিএসএফ’র বিশেষ আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেলানি হত্যাবিএসএফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন প্রেমে রণবীর-দীপিকা

পরবর্তী

বাজারে আসছে অ্যাপল টিভি

পরবর্তী

বাজারে আসছে অ্যাপল টিভি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট নিয়ে হাইকোর্টের রুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চিকিৎসায় অবহেলার অভিযোগ ও প্রতিকারে সহায়তা করবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT