চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের শিডিউল ফাঁসালেন সারিকা, বিপাকে নির্মাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৮
বিনোদন
A A

মডেল-অভিনেত্রী সারিকার বিরুদ্ধে শুটিং কিংবা শিডিউল ফাঁসানোর অভিযোগ আগে থেকেই ছিল। ক্যারিয়ারের শুরু থেকেই অনেক নির্মাতার শিডিউল ফাঁসিয়ে তিনি বিপাকে ফেলেছেন। এমন অভিযোগ একাধিক নির্মাতার। সর্বশেষ গেল বছর এপ্রিলে মানিকগঞ্জে রাঙাপরি মেহেদির বিজ্ঞাপনের শিডিউল ফাঁসান তিনি।

ঠিক একবছরের মাথায় আবারও শিডিউল ফাঁসিয়ে খবরে সারিকা। বুধবার (২১ মার্চ) ৩টার ফ্লাইটে এ অভিনেত্রীর নেপাল যাওয়ার কথা ছিল। উদ্দেশ্য ছিল নাটকের শুটিং। কিন্তু সময়মতো নির্মাতা ও অন্যান্য শিল্পী কলাকুশলী উপস্থিত হলেও এয়ারপোর্টে ছিলেন না সারিকা। চ্যানেল আই অনলাইনের কাছে এমন অভিযোগ করেছেন নির্মাতা আসাদুজ্জামান আসাদ।

এমন অভিযোগের পর সারিকার সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়। সারিকার এমন অশিল্পীসুলভ আচরণে চরম বিপাকে নির্মাতা। কারণ তিনি সারিকাকে নিয়ে নাটকের শুটিংয়ে নেপাল যাচ্ছিলেন। কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত সারিকাকে ছাড়াই পুরো টিম নেপাল উড়াল দেয়।

এ প্রসঙ্গে নেপাল থেকে আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আমি ইউনিটের অন্যান্যদের নিয়ে বিমানবন্দরে অপেক্ষা করছিলাম। তিনটায় ফ্লাইট থাকলেও আমরা সেখানে সকাল দশটা থেকে উপস্থিত ছিলাম। তখন সারিকার সঙ্গে আমার শেষ কথা হয়। তিনি যথাসময় আসবেন বলে জানিয়েছেন। কিন্তু সময় যত গড়িয়ে যায়, অপেক্ষার পালা শেষ হয় না।

এক পর্যায়ে আমরা যখন বোর্ডিং নিয়ে ইমিগ্রেশন পার হয়ে যাই তখনও তার কোনো খবর নেই। ইউনিটের সবাই তাকে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তাকে তার পারিশ্রমিকের অগ্রীমসহ ভিসা-টিকিট সবই দেয়া হয়েছিল। শেষ পর্যন্ত সারিকাকে ছাড়াই আমরা নেপালে চলে যাই।’

নির্মাতার করা এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সারিকার ব্যক্তিগত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি ক্ষুধে বার্তা পাঠালেও তিনি ছিলেন নিশ্চুপ, কোনো সাড়া দেননি।

এই ঘটনার পর মিডিয়ায় সারিকাকে নিয়ে চলছে সমালোচনা। সংশ্লিষ্টরা অনেকেই সারিকার এমন আচরণের জন্য জবাবদিহিতা দাবি করেছেন। তারা মনে করেন, জবাবদিহিতা নেই বলেই শিল্পীরা শিডিউল ফাঁসানোর সাহস করেন। এর বিরুদ্ধে সবার সম্মিলিত পদক্ষেপ নেয়া প্রয়োজন।

নেপালে আসাদুজ্জামান আসাদের পাশাপাশি নির্মাতা দীপু হাজরাও গিয়েছেন একই ইউনিটের সঙ্গে। তাদের সঙ্গে রয়েছেন অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, জোভান, নাবিলা ইসলাম, তানভীর প্রমুখ। সেখানে ঈদকে টার্গেট করে ৮টি খন্ড নাটক, টেলিফিল্ম ও ১টি ৭ পর্বের ধারাবাহিক নাটকের শুটিং হবে বলে জানা গেছে।

ট্যাগ: দীপু হাজরানেপাললিড বিনোদনসারিকা
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ইংল্যান্ডের লজ্জার পর সেঞ্চুরির পথে উইলিয়ামসন

পরবর্তী

সুদের হার কমাতে বাংলাদেশ ব্যাংকের কাছে যাচ্ছে এফবিসিসিআই

পরবর্তী

সুদের হার কমাতে বাংলাদেশ ব্যাংকের কাছে যাচ্ছে এফবিসিসিআই

ফূর্তির টাকা যোগাড় করতে নানী-খালাকে খুন করে সঞ্জীব

সর্বশেষ

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT