জনপদ

ফেরিতে যাত্রীর চাপ কম, লঞ্চে নেই স্বাস্থ্যবিধি

ফেরিতে যাত্রীর ভিড়, স্বাস্থ্যবিধি না মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেরিতে যাত্রীর ভিড়, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, যাত্রীরা মাস্ক পরছেন না।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিল্পকারখানা খোলার দ্বিতীয় দিনেও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি ও লঞ্চ যোগে কর্মস্থলে ফিরছে শতশত যাত্রী।

সোমবার সকাল থেকে কর্মস্থলে ফেরাসহ নানা প্রয়োজনে বিধিনিষেধের মধ্যেও ঢাকার অভিমুখে লঞ্চ ও ফেরি যোগে পদ্মা পারি দিতে দেখা যায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শতশত যাত্রীকে।

বিগত দুই দিনের চেয়ে ফেরিতে আজ যাত্রী চাপ কমেছে অনেকটা। তবে লঞ্চে আজও যাত্রী চাপ রয়েছে। বাংলাবাজার থেকে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে পদ্মা পারি দিয়ে শিমুলিয়াঘাটে আসছে প্রতিটি লঞ্চ।

গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়াঘাটে পৌঁছে জরুরি প্রয়োজন ও কর্মস্থলে ফেরা মানুষদের গন্তব্যে পৌঁছাতে পড়তে হচ্ছে ভোগান্তিতে। ছোট যানবাহনে করে ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছাতে তাদের গুনতে হচ্ছে দুই-তিনগুণ বেশি ভাড়া।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আজ ৯টি ফেরি সচল রয়েছে। গত দুইদিনের চেয়ে যাত্রী চাপ অনেকটাই কম। যানবাহন পারাপার বেড়েছে।

বিআইডাব্লিউটিএ শিমুলিয়া লঞ্চঘাটের পরিদর্শক মোঃ সোলেমান জানান, নৌরুটে বর্তমানে ৩৬টি লঞ্চ চলছে। দুপুর পর্যন্ত চালানোর নির্দেশনা রয়েছে। পরবর্তীতে নির্দেশনা দেওয়া হলে লঞ্চের সময় বাড়ানো হবে।

বিষয়:ফেরি যাত্রী লঞ্চ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…