বাংলাদেশ

ফেরিতে যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার বন্ধের নির্দেশনা

ফেরিতে যাত্রী ও গাড়ি পারাপার বন্ধের নির্দেশনা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেরিতে যাত্রী ও গাড়ি পারাপার বন্ধের নির্দেশনা অনুযায়ী, অনেক মানুষ অপেক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফেরিতে যাত্রী ও সব ধরনের যাত্রীবাহী গাড়ি বন্ধে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

আজ শুক্রবার থেকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স ফেরিতে পারাপার করতে পারবে।

আজ দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বলেন, এ বিষয়ে বিআইডব্লিউটিসি নির্দেশনা জারি করেছে। আজ সকাল থেকে এ নির্দেশনা বাস্তবায়নের কথা রয়েছে।

বিআইডব্লিউটিসির নির্দেশনায় বলা হয়, আজ থেকে ফেরিতে যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে।

বিষয়:বিআইডব্লিউটিসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…