চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরদৌস নয়, ‘বঙ্গবন্ধু’তে তাজউদ্দীনের চরিত্রে রিয়াজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’ এখন আলোচনায়। বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় মুম্বাইতে হচ্ছে টানা শুটিং। সেখানে অবস্থান করছেন বাংলাদেশের অধিকাংশ তারকা অভিনেতা অভিনেত্রী। প্রতিদিনই আসছে সিনেমা সংক্রান্ত নানা আপডেট!

এবার জানা গেল আরেক খবর! ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে আছেন তাজউদ্দীন আহমদ। যে চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে অফিশিয়ালি নির্বাচন করা হয়েছিলো চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে। কিন্তু ‘কিছু টেকনিক্যাল’ কারণে শেষ পর্যন্ত ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিতব্য এই সিনেমায় থাকছেন না তিনি।

‘হঠাৎ বৃষ্টি’ ছবির এই তারকা অভিনেতার পরিবর্তে ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে তাজউদ্দীন আহমদ চরিত্রটি পর্দায় রূপদান করছেন দেশের আরেক জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ।

মুম্বাইতে পুরোদমে চলছে শুটিং

চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার ও নির্মাতা মোহাম্মদ হোসেন জেমী। বৃহস্পতিবার দুপুরে তিনি জানান, কিছু টেকনিক্যাল কারণে তাজউদ্দীন আহমদের চরিত্রটি করতে পারছেন না চিত্রনায়ক ফেরদৌস। সে চরিত্রটি রিয়াজ করছেন।

তিনি জানান, এরইমধ্যে মুম্বাই গিয়ে একটি লটের কাজ শেষ করে এসেছেন রিয়াজ। বাকি অংশ পরবর্তীতে বাংলাদেশে শুটিং হবে।

এদিকে আইয়ুব খানের চরিত্রে নির্বাচন করা হয়েছে দেশের জনপ্রিয় খলঅভিনেতা মিশা সওদাগরকে। ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে তার না থাকার গুঞ্জন শোনা গেলেও তা নাকচ করে দিলেন জেমী। তিনি জানান, মিশা সওদাগর এই ছবিতে থাকছেন। তার অংশের শুটিং মুম্বাইতে নয়, বাংলাদেশে।

Reneta

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, শেখ রেহানার চরিত্রে সাবিলা নূর ছাড়াও বঙ্গবন্ধুর মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে অভিনয় করবেন দিলারা জামান এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে থাকবেন তৌকীর আহমেদ। এছাড়াও উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করছেন খন্দকার মোশতাকের ভূমিকায় ফজলুর রহমান বাবু, খায়রুল আলম সবুজ অভিনয় করবেন বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমানের চরিত্রে, একে ফজলুল হকের চরিত্রে দেখা যাবে শহীদুল আলম সাচ্চুকে, আবদুল হামিদ খান ভাসানী চরিত্রে অভিনয় করবেন রাইসুল ইসলাম আসাদ, ছোট রেণু হবেন দীঘি, বড় রেণুর চরিত্রে তিশা।

তাজউদ্দীন আহমদ ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে পালন করেন। স্বাধীনতা পরবর্তীকালে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে ১৯৭৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর আরও তিনজন জাতীয় নেতাসহ তাকে বন্দি করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। সেখানেই ১৯৭৫ সালের ৩ নভেম্বর বন্দি অবস্থায় ঘাতকের বুলেটে তিনি নিহত হন। ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ ও মেধাবী মানুষ ছিলেন এই নেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্রনায়কফেরদৌসফেরদৌস আহমেদবঙ্গবন্ধুরিয়াজরিয়াজ আহমেদলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬

রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT