চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেন্সিংয়ে সোনা জিতলেন ফাতেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, অন্যান্য খেলা, স্পোর্টস
A A

সোনায় সোহাগা একদিনে এসএ গেমসে ভারোত্তোলনে দুটি স্বর্ণ পদক আসার পর সুসংবাদ এলো ফে‌ন্সিং থেকেও। শনিবার মেয়েদের ব্যক্তিগত সেভার ইভে‌ন্টে সোনা জি‌তে‌ছেন বাংলাদেশের ফা‌তেমা মু‌জিব। চলতি গেমসে এটি সপ্তম সোনা লাল-সবুজদের।

সাউথ এশিয়ান গেমসে এদিন মাবিয়া আক্তার সীমান্ত ও জিয়ারুল ইসলাম ভারোত্তোলনে সোনা এনেছেন। ভারোত্তোলনে ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ পদকের হাসিতে মেতেছেন জিয়ারুল।

সকালে টানা দ্বিতীয় আসরে ভারোত্তোলনে সোনা আনেন মাবিয়া আক্তার সীমান্ত। মেয়েদের ভারোত্তোলনে ৭৬ কেজি ওজন শ্রেণিতে সোনার হাসিতে মাতেন গত সাউথ এশিয়ান গেমসেও সোনাজয়ী অ্যাথলেট।

কাঠমান্ডুতে এসএ গেমসের ১৩তম আসরে ভারোত্তোলনের ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ৮০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজিসহ সর্বমোট ১৮৫ কেজি ওজন তুলে শ্রীলঙ্কার বিসি প্রিয়ান্তিকে হারিয়েছেন মাবিয়া।

এই ইভেন্টে রুপা জয়ী প্রিয়ান্তি স্ন্যাচে ৮৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজিসহ সবমিলিয়ে তুলেছেন ১৮৪ কেজি। আর ব্রোঞ্জ জয়ী নেপালের পুন তারা দেবী স্ন্যাচে ৭৫ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ৯৭ কেজিসহ সর্বমোট ১৭২ কেজি ওজন তুলেছেন।

২০১৬ সালে গত এসএ গেমসে শিলং-গুয়াহাটিতে ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ১৪৯ কেজি ওজন তুলে সোনা এনেছিলেন মাবিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএ গেমস-২০১৯ভারোত্তোলনমাবিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম ভরিতে কমেছে প্রায় সাড়ে ৩ হাজার

জুলাই ৯, ২০২৬

সালাহর রাজকীয় বিদায়, ইয়ামালের শুরু: ২০২৬ বিশ্বকাপে মুসলিম ফুটবলারদের গল্প

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যার পানিতে ভেসে নদীতে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT