চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে চিংড়ি পোনা আহরণের মহোৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ৩১, মে ২০১৭
কৃষি
A A

রবিউল হক রবি, ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীর উপকূলীয় এলাকায় চিংড়ি পোনা আহরণের মহোৎসব চলছে। প্রতি বছর জানুয়ারী থেকে জুন পর্যন্ত পোনা আহরণ চলে। এতে ধ্বংস হচ্ছে শত শত প্রজাতির অন্যান্য মাছের পোনা।

দেশের উপকুলীয় এলাকায় বাগদা পোনাসহ চিংড়ি এবং অন্যান্য মাছের পোনা আহরণ নিষিদ্ধ থাকলেও এ অঞ্চলে পোনা আহরণের ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় প্রশাসন।

ফেনী নদীর মুহুরী সেচ প্রকল্প এলাকা থেকে শুরু করে চট্টগ্রামের মীরসরাই এর ইছাখালী, বানচন্দ খাল পর্যন্ত এবং ছোট ফেনী নদীর কাজীর হাট স্লুইস গেইট থেকে দক্ষিণে সন্দ্বীপ চ্যানেল পর্যন্ত বিশাল উপকূলীয় এলাকায় প্রতিদিনই চিংড়ি পোনা আহরণ করা হচ্ছে। ওই উপকূলীয় অঞ্চলের কয়েক হাজার মানুষ শুধু নদীতে চিংড়ি পোনা আহরণ করেই জীবিকা নির্বাহ করছে।

পোনা আহরণকারীরা নদী ও খালের মুখে মশারির জাল ব্যবহার করে গলদা ও বাগদা চিংড়ির পোনা আহরণ করে। পরে তা স্থানীয় মহাজন ও আড়তদারদের কাছে বিক্রি করা হয়। স্থানীয় মহাজনেরা পোনা আহরণকারীদের কাছ থেকে প্রতিটি পোনা মাছ এক টাকা থেকে দুই টাকায় কিনে তিন থেকে চার টাকায় ঘের মালিকদের কাছে বিক্রি করেন।

ফেনী থেকে ঢাকা, খুলনা, বাগেরহাট ও সাতক্ষিরা জেলার চিংড়ি ঘেরগুলোতে পোনা পাঠানো হয়। শুধু সোনাগাজী এলাকা থেকেই দৈনিক লক্ষাধিক চিংড়ি পোনা ঢাকা ও খুলনা অঞ্চলে সরবরাহ করা হয়।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিংড়িফেনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঝুঁকির মুখে মৌলভীবাজারের চাতলা সেতু

পরবর্তী

সৌমিত্র চট্টোপাধ্যায়ের তিনটি গল্প নিয়ে একটি ছবি

পরবর্তী
সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়ের তিনটি গল্প নিয়ে একটি ছবি

ক্যাটরিনা কাইফ

প্লেনে ঘুমাচ্ছেন ক্যাটরিনা!

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT