জনপদ

অপহরণের ১৮ ঘণ্টা পর ৩ মাসের শিশুকে উদ্ধার

অপহরণের ১৮ ঘণ্টা পর শিশুর উদ্ধার, পুলিশ ও স্থানীয় প্রশাসন. Channel i News - চ্যানেল আই নিউজ

অপহরণের ১৮ ঘণ্টা পর শিশুকে উদ্ধার করে পুলিশ ও স্থানীয় প্রশাসন, সংবাদ সম্মেলনে কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রবিউল হক রবি: ফেনীর ছাগলনাইয়া থেকে অপহরণের ১৮ ঘণ্টা পর অভিযান চালিয়ে সোনাগাজী চর খোঁয়াজ এলাকা থেকে অপহৃত ৩ মাসের শিশু জুনায়েদ হোসেনকে উদ্ধারসহ অপহরণকারী নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকেলে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে রোববার দুপুরে ছাগলনাইয়া পৌর এলাকার কলেজ রোডের ইকবাল ভবন থেকে অপহরণের এ ঘটনা ঘটে।

সোমবার সন্ধ্যায় ফেনী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম জানান: এ ঘটনায় জুনাইদের মা জাহেদা আক্তার বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করার পর ১৮ ঘণ্টা অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন: প্রবাসে থাকার সূত্র ধরে উত্তর পানুয়া গ্রামের কুয়েত প্রবাসী নিজাম উদ্দিন রুবেলের সাথে ওমান প্রবাসী ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের শাহজাহানের মধ্যে ৩/৪ বছর ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। কালক্রমে সে সম্পর্ক পারিবারিক পর্যায়েও তৈরি হয়। এর সূত্র ধরে প্রবাসী শাহজাহানের স্ত্রী বিথি কয়েকবার প্রবাসী নিজাম উদ্দিনের ছাগলনাইয়ার পৌর এলাকার কলেজ রোডের ইকবাল ভবনের ৫ম তলায় ভাড়া বাসায় বেড়াতে আসে। একইভাবে গত বৃহস্পতিবার বিথি বেড়াতে এসেছিলো ছাগলনাইয়ায়। মাঝখানে একদিন থেকে গতকাল শনিবার বিকালে সে নিজের বাড়ি লেমুয়া যায়। সন্ধ্যার দিকে আবার সে ছাগলনাইয়ায় ফিরে এসেছিল। এরপর রবিবার সকাল সাড়ে ৯টার দিকে জুনাইদের মা জাহেদা বেগমের কোল থেকে তাকে ছাদে নিয়ে ছবি তুলবে বলে বাসা থেকে বাইরে বের হয়। এরপর এ ঘটনা ঘটে।

বিষয়:অপহরণ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…