চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত

কাজী ইমদাদ কাজী ইমদাদ
১০:৫৬ পূর্বাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। কবি বলেছেন, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। তবে এবারও ফুটেছে ফুল, প্রকৃতি সেজেছে নতুন রূপে।

ফুলেল বসন্ত, মধুময় বসন্ত, যৌবনের উদ্দামতায় মন-প্রাণ কেড়ে  নেওয়ার আজ প্রথম দিন। ফাগুনের মাতাল হাওয়া দোলা দিয়েছে বাংলার নি:স্বর্গ প্রকৃতিতে। প্রকৃতি আজ দখিনা দুয়ার খুলে দিয়েছে। বইছে ফাগুনের হাওয়া। বসন্তের আগমনে কোকিল গাইছে গান। ভ্রমর করছে খেলা। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা।

ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। শীতের খোলসে ঢুকে থাকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া, ডালিয়া এখন অলৌকিক স্পর্শে জেগে উঠেছে। লাল, হলুদ আর বাসন্তী রঙে প্রকৃতির সাথে নিজেদের সাজিয়ে আজ বসন্তের উচ্ছলতা ও উন্মাদনায় ভাসছে বাঙালি।

রাজধানীর ফুলের দোকানগুলোতেও বসন্তের ছোঁয়া লেগেছে। কেনাবেচা হয় সাধারণ সময়ের চেয়ে কয়েকগুণ।

বসন্ত অনেক ফুলের বাহারে সজ্জিত হলেও গাঁদা ফুলের রঙকেই এদিনে তাদের  পোশাকে ধারণ করে তরুণ-তরুণীরা। সঙ্গে খোঁপায় ফুলের মালার শোভা বাড়ায় বহুগুণ। বসন্তের আনন্দযজ্ঞ থেকে বাদ যায় না গ্রাম্যজীবনও। আমের মুকুলের  সৌরভে আর পিঠাপুলির মৌ মৌ গন্ধে গ্রামে বসন্তের আমেজ একটু  যেন বেশিই। আর এভাবেই ধরায় নেমে আসে ঋতুরাজ বসন্ত।

অমর একুশে গ্রন্থমেলা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শাহবাগ, চারুকলা চত্বর, ধানমন্ডি  লেকসহ নানা জায়গায় জড়ো হয়ে তরুণ-তরুণীসহ নানান বয়সী মানুষ প্রকৃতির এ অপরূপ সৌন্দর্য্যকে বরণ করে নিজের মতো করে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্গম পথে সাকিবহীন কঠিন যাত্রা

পরবর্তী

কৈলাশ সত্যার্থীর চুরি যাওয়া নোবেলের খোঁজ মিলল

পরবর্তী

কৈলাশ সত্যার্থীর চুরি যাওয়া নোবেলের খোঁজ মিলল

রিয়াদে রইলো আশা

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT