চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুলেল শ্রদ্ধায় প্রিয় প্রাঙ্গণ ছাড়লেন মাহবুবে আলম

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১:৫৪ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আদালত
A A

নিজের সুদীর্ঘ সময়ে কর্মস্থল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে জানাজার পর ফুলেল শ্রদ্ধায় সিক্ত হয়েছেন প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সোমবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি, মন্ত্রী, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী, স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ।

জানাজা অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার আগে সমবেতদের উদ্দেশে কথা বলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন ও অ্যাটর্নি জেনারেলের ছেলে সুমন মাহবুব।

Banglabid

 

জানাজার পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাহবুবে আলমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর প্রধান বিচারপতি, আইনমন্ত্রী, প্রাণী সম্পদ মন্ত্রী, রেলমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনারসহ বিশিষ্ট্য ব্যক্তি ও আইনজীবীরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Reneta

এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও ল’ রিপোর্টার্স ফোরামসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে অ্যাটর্নি জেনারেলের মরদেহ মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন হয়।

এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারকাজ পরিচালনা হবে না বলে ভার্চুয়াল আপিল বেঞ্চে যুক্ত হয়ে জানান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল রোববার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মারা যান। মৃত্যুকালে মাহবুবে আলমের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন।

গত ৪ সেপ্টেম্বর সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জ্বর আসায় চিকিৎসকের পরামর্শে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

সেখানে পরীক্ষার পর তার কোভিড-১৯ শনাক্ত হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে অ্যাটর্নি জেনারেলকে সিএমএইচের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার মারা যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটর্নি জেনারেলজানাজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এই ম্যানসিটিকে লইয়াই গার্দিওলাকে পাহাড় ডিঙাতে হইবে

পরবর্তী

অস্ত্র মামলায় সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড

পরবর্তী

অস্ত্র মামলায় সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড

টিকটকের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো মার্কিন আদালত

সর্বশেষ

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT