স্বাধীনতা পুরস্কার অর্জনে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন ও সুধীজন। তারা বলেছেন, যোগ্য ব্যক্তিকেই স্বাধীনতা পুরস্কার দিয়েছে সরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদ, সিনিয়র সহ-সভাপতি ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাউসার। তারা বলেন, শাইখ সিরাজের স্বাধীনতা পুরস্কার ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনকে গর্বিত করেছে।
এছাড়াও তাকে ফুলেল শুভেচ্ছা, শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত করেছেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। শুভেচ্ছা জানিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছে, কৃষি খাতের অগ্রগতিতে শাইখ সিরাজের কর্ম সরকারকে বিভিন্নভাবে সহায়তা করছে।
ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ইনসেপটা ফার্মাসিউটিকালস পরিবারের সদস্যরা। সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি, প্রায়শুন্য দেশী ব্যান্ড ছাড়াও শুভেচ্ছা জানিয়েছে একদল তরুণ প্রযুক্তিবিদ।
জেনারেল অটোমেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক সাইফুল হক। এছাড়া স্বাধীনতা পুরস্কার পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ কান্ট্রি গেইমস অ্যাসোসিয়েশন।
আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








