টানা তৃতীয় জয় নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার টি-টুয়েন্টি লিগে পয়েন্ট টেবিলে
এককভাবে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান ও ক্রিস গেইলের জ্যামাইকা
তাল্লাওয়াশ। আর সে কারণেই ফুরফুরে মেজাজে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার
সাকিব অার ব্যাটিং দানব ক্রিস গেইল।
তেমনি আভাস পাওয়া গেল সাকিবের অফিসিয়াল ফেসবুক পেজে। গেইলের সঙ্গে মিলিয়ন ডলার হাসির ছবি পোস্ট করেছেন ক্রিকেট অঙ্গনের শীর্ষ তারকা সাকিব আল হাসান।









