চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফুটবল ভালোবাসলে, মেসিকে ভালোবাসতেই হবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ন ১০, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

লিওনেল মেসিকে নিয়ে আবেগটা কখনোই লুকানোর চেষ্টা করেন না আর্সেন ওয়েঙ্গার। সময়-অসময়ে নিজের মেসিপ্রীতির খবর বেশ ফলাও করে জানান দেন আর্সেনালের বর্ষীয়ান কোচ। আরও একবার আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে মুখ খুললেন তিনি। জানিয়ে দিলেন, মেসিকে ভালোবাসাটা ফুটবলেরই অংশ।

অনেকটা অনিশ্চয়তার মাঝে থেকেই শেষ পর্যন্ত ২০১৮ বিশ্বকাপের সরাসরি টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। একটা সময় দুবারের বিশ্বজয়ীদের রাশিয়ায় যেতে পারা নিয়ে জোর শঙ্কা ছিল। তখন আতঙ্কে ছিলেন ওয়েঙ্গারও।

শেষপর্যন্ত সাফল্যের দেখা পেয়েছে আর্জেন্টিনা। বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের মাঠে হ্যাটট্রিক করে দেশকে বিশ্বকাপে নিয়ে গেছেন মেসিই। ফুটবল জাদুকরের সেই হ্যাটট্রিককে ঘিরে মুগ্ধতার কমতি নেই গানার কোচের।

‘আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি যে মেসি বিশ্বকাপে যাচ্ছে। আমি দারুণ কষ্ট পেতাম যদি আর্জেন্টিনা বিশ্বকাপে না যেতে পারত। তাদের দারুণ কিছু আক্রমণাত্মক খেলোয়াড় আছে। আবার প্রতিভার অপচয়টাও সেখানেই বেশি। তারপরও আমি বলতে চাই, সত্যিই কষ্ট পেতাম যদি আর্জেন্টিনা বিশ্বকাপে না যেত।’

আর্জেন্টিনাকে অনেকটা নিজের কাঁধে চড়িয়ে বাছাইপর্বের বৈতরণী পার করিয়েছেন মেসি। তাই পাঁচবারের বিশ্বসেরা ফুটবলারের প্রশংসায় আরও একবার পঞ্চমুখ ওয়েঙ্গার, ‘আপনি যদি ফুটবল ভালোবাসেন, তাহলে মেসিকে ভালোবাসতেই হবে। ফুটবল ভালোবাসলে, আর্জেন্টিনাকেও ভালোবাসতে হবে।’

Reneta

পাশাপাশি গানার কোচ সমালোচনা করেছেন ইউরোপের বিশ্বকাপ বাছাই পর্বের পদ্ধতি নিয়েও। একই মহাদেশ থেকে একসঙ্গে এত দল বিশ্বকাপের মূলপর্বে যাওয়া, ছোট ছোট দলের সঙ্গে বাছাইপর্ব খেলে বিশ্বকাপের টিকিট পাওয়া ইউরোপিয়ান ফুটবলের ক্ষতি করছে বলেই মত তার।

‘আসলে আমরাই ইউরোপকে দূষিত করছি। কেবলমাত্র ইউরোপ থেকে ১৩টি দল বিশ্বকাপ খেলে। বেশির ভাগ দলই ছোট ছোট দলের বিপক্ষে বাছাইপর্বে খেলে বিশ্বকাপে যায়। এবারও তাই হয়েছে। কেবলমাত্র হল্যান্ডের গ্রুপ বাদে। ফ্রান্স এবং সুইডেন থাকায় গ্রুপটি কঠিন ছিল। আর বাকি গ্রুপ ছিল খুবই সহজ।’

‘অন্যদিকে যদি সাউথ আমেরিকার দিকে তাকান, দেখবেন সেখানে কোন দলেরই বিশ্বকাপ নিশ্চিত নয়। কী ব্রাজিল, কী আর্জেন্টিনা, কলম্বিয়া-চিলি! কারও ভবিষ্যৎ আগে থেকে বলে দেয়া সম্ভব নয়। তারা লড়াই করেই মূলপর্বে জায়গা পায়। আর এজন্যই তারা বিশ্বকাপে ভাল খেলে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা ফুটবলআর্সেন ওয়েঙ্গারলিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরাই সেমিফাইনালে খেলার যোগ্য ছিলাম: ফ্লিক

এপ্রিল ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের নতুন নির্দেশনা

এপ্রিল ১৫, ২০২৬

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে মোদি–ট্রাম্পের ফোনালাপ

এপ্রিল ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন-ইরান শান্তি আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী রিয়াদ ও আঙ্কারার পথে

এপ্রিল ১৫, ২০২৬

বার্সার থেকে ম্যাচ ‘ছিনতাই’ করা হয়েছে বলছেন রাফিনহা

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT