চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবল ও হকির সাবেক খেলোয়াড়দের পাশে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

মানবিক সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সাবেক ফুটবলার ও হকি খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতীয় দলের সাবেক দুই ফুটবলার এবং একজন হকি খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্যদের হাতে ফ্ল্যাটের বরাদ্দপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী।

ফুটবলাররা হলেন- শেখ আশরাফ আলী, মরহুম মোনেম মুন্না এবং হকি খেলোয়াড় জাহিদুর রহমান পুসকিন। সকালে গণভবনে এক অনুষ্ঠানে সাবেক ফুটবলার শেখ আশরাফ আলী, প্রয়াত মোনেম মুন্নার সহধর্মিণী ইয়াসমিন মোনেম ও পুসকিনের সহধর্মিণী ফাহমিদা রহমানের কাছে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। দেশের ফুটবল ও হকিতে অসামান্য অবদানের জন্য প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত উদ্যোগে কৃতি খেলোয়াড়দের জন্য মিরপুরে এই ফ্ল্যাটগুলো বরাদ্দ দেন।

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দীন, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, আবদুস সালাম মুর্শেদী এমপি, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

জাতীয় দল ছাড়াও মোনেম মুন্না দেশের জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেডের হয়ে ফুটবলে এবং একই ক্লাবের হয়ে পুসকিন হকিতে অসামান্য অবদান রাখেন। আশরাফ আলীও আবাহনী লিমিটেডের সাবেক ফুটবলার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামাল আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনী লিমিটেডমোনেম মুন্নালিড স্পোর্টসশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জামায়াতের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে উত্তাল সাতক্ষীরা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

জুলাই ২৩, ২০২৬

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT