চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলের সঙ্গে যেভাবে জড়িয়ে কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২০
ক্রিকেট, ফুটবল, স্পোর্টস
A A

বর্তমান ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন বিরাট কোহলি, ৩১ বছর বয়সে হয়ে উঠেছেন খেলাটার ইতিহাসের অন্যতম সেরা তারকা। ক্রিকেটের বাইরে ভারত অধিনায়ক ফুটবলেরও ভীষণ ভক্ত, সেটা অজানা কিছু নয়।

২০১৮ সালে টাইমস ম্যাগাজিনের প্রভাবশালী সেরা ১০০ ব্যক্তির তালিকায় জায়গা পাওয়া কোহলি ক্রিকেটের পাশাপাশি কাজ করছেন ভারতে ফুটবলকে জনপ্রিয় করতে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে ১৫ কোটি ফলোয়ারের মালিক কোহলিকে মাঝে মধ্যেই দেখা যায় নিজের ফুটবলপ্রীতির কথা জানান দিতে।

নিজে ক্রিকেটার হলেও ফিফা ডটকমকে দেয়া সাক্ষাৎকারে কোহলি বলেছিলেন বর্তমানে তার প্রিয় ক্লাব জুভেন্টাস। কারণ সেই ক্লাবের হয়ে খেলেন তার প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো, ‘আমার দেখা সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার হলেন রোনালদো।’

‘তার কাজের ধরন অন্যসবার থেকে আলাদা। তিনি মানুষকে অনুপ্রেরণা যোগান। আমার মনে হয় না সবাই এটা করতে পারে। তিনি একজন জাত নেতা এবং আমি এটা ভালোবাসি। তার বিশ্বাসও আমার ভালো লাগে।’

জুভেন্টাসের বাইরে আন্তর্জাতিক পর্যায়ে জার্মানির ভীষণ ভক্ত কোহলি। সেজন্য ২০১৯ বিশ্বকাপে ভারতকে সমর্থন জানিয়ে দলটির জার্সি গায়ে ও ব্যাট হাতে ছবি পোস্ট করেছিলেন জার্মান ফরোয়ার্ড থমাস মুলার।

ফুটবলের প্রতি ভালোবাসা নিয়ে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন কোহলি। দুজনের মধ্যে সেতুটা গড়ে দিয়েছে দুজনের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, পুমা। লাইভে নিজের ফুটবলের প্রতি ভালোবাসার কথা জানান দিয়েছেন ভারত অধিনায়ক, কথা দিয়েছেন সুযোগ পেলে ক্রিকেট শেখাবেন গার্দিওলাকে!

Reneta

মজার বিষয় হচ্ছে, ক্রিকেটার হয়েও ফুটবল ক্লাবে মালিকানা আছে কোহলির। ২০১৪ সালে আইএসএলের দল এফসি গোয়ার অংশীদারিত্ব কিনে নেন তিনি। ২০২০ সালে প্রথম ভারতীয় দল হিসেবে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিয়েছে যারা। দলটির মালিকানা নেয়ার পেছনে কোহলির যুক্তি ছিল, ‘ক্রিকেট সবসময় থাকবে না। যখন আমি অবসরে যাবো, তখনকার জন্য আমি আমার সব দরজাই খোলা রাখছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাজার্মানিজুভেন্টাসবিরাট কোহলিভারতরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে সাংবাদিকদের ঘিরে ‘গোদি মিডিয়া’ স্লোগান

জুলাই ২৩, ২০২৬

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

জুলাই ২৩, ২০২৬

সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুলের পদ নিয়ে ইসির ব্যাখ্যা

জুলাই ২৩, ২০২৬

গ্রামাঞ্চলে চিকিৎসক সংকট দূর করার আহ্বান ডা জুবাইদার

জুলাই ২৩, ২০২৬

ডিজিটালি প্রতারণায় সাব্বির আহমেদের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT