কে সেরা? ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি? এই প্রশ্নের উওরে বিভক্ত পুরো ফুটবল বিশ্ব। রোনালদিনহো চান এই দ্বন্দ্ব চলতেই থাকুক। বার্সেলোনা কিংবদন্তির মতে এতে লাভ ফুটবলেরই।
এক যুগ ধরে ফুটবল বিশ্বের আলো হয়ে জ্বলছেন মেসি-রোনালদো। শেষ ১০ বছরে ব্যালন ডি’অর এ দুজন ছাড়া যায়নি আর কারও ঘরে।
গোলের পর গোল করছেন। একের পর এক রেকর্ড তাদের পায়ে লুটাচ্ছে। ক্লাবের হয়ে সব শিরোপাও জেতা শেষ দুই মহাতারকার।
রোনালদিনহো চান এ বিতর্ক যেন চলতেই থাকে। মেট্রো ইউএসকে দেওয়া সাক্ষাৎকারে দুইবারের বিশ্বসেরা ফুটবলার বলেন, ‘এটা একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা। ফুটবলের জন্য বেশ ভাল। কারণ এ দুজনই ঠিক করে দেয় কার ঘরে গোল্ডেন বল যাবে, কে বিশ্বের সেরা হবে। সুতরাং এটা এমন এক প্রতিযোগিতা, যাতে লাভ ফুটবলের আর যারা ফুটবলকে ভালবাসে তাদের জন্যও।’








