চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুঁসে উঠলেন সরফরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ২৩, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের সঙ্গে হাই-ভোল্টেজ ম্যাচ চলাকালীন সরফরাজ আহমেদের হাই তোলা নিয়ে ব্যাপক ট্রল শুরু হয়েছিল। সেই ম্যাচ হারের পর থেকে একের পর এক বিতর্ক আর হাই তোলা নিয়ে ট্রলের হাত থেকে মুক্তি পাচ্ছেন না পাকিস্তান অধিনায়ক। এমনকী ছেলের সামনেই তাকে শুনতে হয়েছে তিনি মোটা শুয়োর! সেই সরফরাজই এবার ফুঁসে উঠে বলেছেন, ‘বিশ্বকাপের মাঝে এত বিতর্ক, এত কাঁদা ছোড়াছুড়ি সত্যিই নাড়া দেয়।’

এখানেই থেমে থাকেনি পাকিস্তান অধিনায়ক। ঘুরেফিরে তার কাছে সেই হাই তোলা নিয়েও ফিরে আসে প্রশ্নবাণ। উত্তরে সরফরাজ বলেছেন, ‘হাই তোলা খুবই সাধারণ একটা বিষয়। কোনো অপরাধ করে ফেলেছি, এমনটা তো নয়। আমার হাই তোলা দিয়ে যদি কারও টাকা রোজগার হয়, তাহলে ভালোই।’

লন্ডনে শপিং মলে ছেলেকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন। সেখানেও ভেসে আসে নানা-কুকথা। কোলে তার ছেলে। সেই সময়েই এক ভক্ত বলে ওঠেন, ‘মোটা শুয়োর।’ তাতে সরফরাজ বলেন, ‘প্রতিটা খেলোয়াড়ের ব্যক্তিগত জীবন রয়েছে। সাধারণ মানুষের যেটা মনে হয়, সেটাই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে দেন। আর সেগুলো সত্যিই পীড়াদায়ক। খেলোয়াড়রা মানসিক দিক দিয়ে ভেঙে পড়ে।’

Banglabid

পাকিস্তান দল নিয়ে নানা আলোচনার মধ্যে মুখ খুলেছেন দেশটির সাবেক অধিনায়ক ইউনুস খানও। বলেছেন, আগে যারা দলের ভেতর গ্রুপিংয়ে জড়িত ছিলেন তারাই এখন সরফরাজের নেতৃত্বের দলের সমালোচনা করছেন।

জিও নিউজকে সাক্ষাতকারে ইউনুস বলেছেন, ‘ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপারে বোর্ড যদি আরও কড়া পদক্ষেপ নিত, তাহলে পাকিস্তান ক্রিকেটের চেহারা অনেক ভালো থাকত।’

সাবেক ক্রিকেটারদের যারা দলের সমালোচনা করছে তাদের তাক করে ইউনুসের মন্তব্য, ‘সরফরাজের নেতৃত্বে এই একই দল কিন্তু ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডকে হারিয়েছে।’

Reneta

মরা-বাঁচার ম্যাচে রোববার পাকিস্তানের প্রতিপক্ষ খাদের কিনারার আরেক দল সাউথ আফ্রিকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান ক্রিকেটবিশ্বকাপ-২০১৯সরফরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT