চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনি হত্যায় ইসরায়েলি সেনার মাত্র ১৮ মাসের জেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

আহত এক ফিলিস্তিনিকে হত্যার অভিযোগে ইসরায়েলি সেনাসদস্য সার্জেন্ট ইলোর আজারিয়াকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার সামরিক আদালত আজারিয়াকে কারাদণ্ডের সাথে পদাবনতিও করে।

গত মার্চে দখলকৃত পশ্চিমতীরের হেবরনে ২১ বছরের ফিলিস্তিনি তরুণ ফাতাহ আল শরিফকে গুলি করে হত্যা করেন তিনি।

হত্যার পর শরিফকে ‘হত্যার করাই ঠিক হয়েছে’ বলে অন্য এক সেনাসদস্যের কাছে মন্তব্য করেন আজারিয়া। ইসায়েলের সেনাপ্রধান তার এই কাজের নিন্দা করলেও সামরিক বাহিনীর অন্য সদস্য এবং ইসরায়েলের নাগরিকরা এর প্রশংসা করেন।

এ মামলাটি নিয়ে ইসরাইলি জনমত মারাত্মকভাবে বিভক্ত ছিল। দেশটিতে চলছিল তীব্র বিতর্ক। ইলোরকে ক্ষমা করে দেয়ার আহ্বান জানিয়েছেন খোদ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

রায়ের পর নিহত ফিলিস্তিনির পরিবার প্রতিক্রিয়ায় বলেছে, এ সাজা এতই কম যে তা ঠাট্টার সামিল। কিন্তু এক দক্ষিণপন্থী রাজনীতিবিদ ওই সৈনিককে অবিলম্বে ক্ষমা করে দেবার দাবি করেন।

এ অপরাধে ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে, কিন্তু কৌসুলিরা তাকে তিন থেকে ৫ বছর মেয়াদের সাজার আর্জি করেন। নিহত ফিলিস্তিনি শরিফের পরিবার তার যাবজ্জীবন কারাদণ্ড দেবার দাবি জানিয়েছিল।

Reneta

বিচারক বলেন, এটা তার প্রথম অভিযুক্ত হবার ঘটনা এবং একটা সক্রিয় সামরিক পরিস্থিতিতে তাকে কি করতে হবে তার কোনো পরিষ্কার আদেশ ছিল না – তাই সাজার পরিমাণ কম দেয়া হয়েছে। আদালতে আজারিয়াকে হাস্যোজ্জ্বল মুখে তার মাকে পাশে নিয়ে বসে থাকতে দেখা যায়।

ভিডিও ফুটেজে ফিলিস্তিনিকে হত্যার দৃশ্য

বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, আহত অবস্থায় যখন তিনি মাটিতে শুয়ে থাকা অবস্থায় শরিফের মাথায় গুলি করেন সার্জেন্ট এলোর আজারিয়া। এর আগে এক ইসরায়েলি সৈনিককে ছুরিকাঘাত করেছিলেন ওই ফিলিস্তিনি। পরে সৈন্যরা তাকে ধরে ফেলে।

ঘটনার ভিডিও ফুটেজ ফাঁস হয়ে যাওয়ার পর এ নিয়ে ইসরায়েলে তীব্র বিতর্ক শুরু হয়।

ফিলিস্তিনি এবং ইসরায়েলি মানবাধিকার সংগঠনগুলো একে একটি ‘প্রতিশোধমূলক হত্যা’ বলে বর্ণনা করে। তবে সার্জেন্ট আজারিয়া যুক্তি দিয়েছিলেন যে আহত ফিলিস্তিনি আত্মঘাতী বোমার বেল্ট পরা ছিল বলে সন্দেহ করেছিলেন তিনি। সেজন্যেই তাকে গুলি করে হত্যা করেন।

অনেকে অভিযোগ করেন, একজন আহত নিরস্ত্র মানুষ, যার দিক থেকে কোনো ঝুঁকি আর ছিল না, তাকে ঠাণ্ডা মাথায় এভাবে সরাসরি গুলি করে হত্যা করে সামরিক বাহিনীর আচরণবিধি লংঘন করেছেন সার্জেন্ট আজারিয়া। বিচার বহির্ভূত হত্যার দায়ে এজন্যে তার সাজা দাবি করেন তারা।

ফিলিস্তিনিকে হত্যার ভিডিও-

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরাইল ও ফিলিস্তিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবার

এপ্রিল ১৪, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আকর্ষণ বৈশাখী শোভাযাত্রা অংশ নেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। ছবি: সংগৃহীত

বৈশাখী শোভাযাত্রায় বিদেশি অতিথি, বিশ্ববন্ধুত্বের বার্তা

এপ্রিল ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের আবারও সংলাপের ইঙ্গিতে তেলের দাম নিম্নমুখী

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

এপ্রিল ১৪, ২০২৬

টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT