ফিলিস্তিনি দুই নানকে ‘সেন্ট’ উপাধি দিয়েছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিক্যানের সেন্ট পিটার্স স্কয়ারে এর ঘোষণা দেন পোপ। এই প্রথমবারের মতো কোনো আরবী ভাষীকে সেন্ট উপাধি দেয়া হলো।
এ দুজনের নাম সিস্টার মারিয়াম বাওয়ার্দি ও মারি আলফোসিন গাটাস। প্যালেস্টাইন অঞ্চলে খ্রিস্টধর্ম প্রচারে এদের অবদানের কথা স্মরণ করে এ উপাধি দেয়া হয়।
রোববার এক অনুষ্ঠানের মাধ্যমে ওই দুজনকে উপাধি দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ ওই অঞ্চলের ২ হাজার পুণ্যার্থী।
ভ্যাটিক্যানের কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের খ্রিস্টানদের প্রতি ভ্যাটিক্যানের সমর্থন ব্যক্ত করতেই এ সিদ্ধান্ত নিয়েছেন পোপ ফ্রান্সিস।
এর আগে এক বৈঠকে প্যালেস্টাইন প্রেসিডেন্টকে ‘শান্তির দেবদূত’ বলে ঘোষণা দেন পোপ।






