চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিপিন্স, হংকংয়ের পর টাইফুন মাংখুত তাণ্ডব চালাচ্ছে চীনে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক, পরিবেশ
A A
টাইফুন-ঘূর্ণিঝড়-মাংখুত

ফিলিপিন্স ও হংকংয়ে ব্যাপক তাণ্ডব চালানোর পর টাইফুন মাংখুত এবার ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে চীনের দক্ষিণাঞ্চলে।

দেশটির সবচেয়ে জনবহুল প্রদেশ গুয়াংডংয়ে মাংখুতের আঘাতে এরই মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ।

টাইফুনের প্রভাবে গুয়াংডংসহ আশপাশের এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। গুয়াংডং এবং হাইনান দ্বীপ থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ২৫ লাখ মানুষকে।

রোববার বিকেলে চীনের দক্ষিণে মাংখুত আঘাত হানে। তার আগেই অবশ্য সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল।

টাইফুনটি এখন উপকূল হয়ে চীনের ভেতরের দিকে অগ্রসর হচ্ছে। সোমবারই দিনের শেষ ভাগে ঝড়টি গুইঝাউ, চংকিং এবং ইউনানে আঘাত হানবে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।

টাইফুন-ঘূর্ণিঝড়-মাংখুত
হংকংয়ের বিমানবন্দরে আটকা পড়ে আছে অসংখ্য মানুষ

এর আগে মাংখুত প্রথমে ফিলিপিন্সে আছড়ে পড়ায় সেখানে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। তাদের বেশিরভাগই ভারী বৃষ্টির কারণে হওয়া ভূমিধসে চাপা পড়ে মারা গেছে।

টাইফুন মাংখুতের আঘাতে হংকংয়েও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।

হংকংয়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডবের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ভিডিওগুলোতে দেখা গেছে, বড় বড় আবাসিক ভবনগুলো তীব্র বাতাসের তোড়ে দুলছে। টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছে নির্মাণাধীন ভবন।

Another one captured by our @CNBCi team in Hong Kong. #TyphoonMangkhut pic.twitter.com/z5h2qXeBhp

— Akiko Fujita (@AkikoFujita) September 16, 2018

উপকূলবর্তী অনেক ভবনে ৩/৪ তলা সমান উঁচু ঢেউ আঘাত করতেও দেখা গেছে ভিডিওচিত্রে।

মাংখুতকে গত কয়েক দশকে ওই এলাকায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের একটি বলে বিবেচনা করা হচ্ছে।

ট্যাগ: চীনটাইফুনফিলিপিন্সসেমি লিডহংকং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হংকং ম্যাচ জিতে সরফরাজের মাথায় শুধুই ভারত

পরবর্তী

‘আফগানরা শুধু অংশগ্রহণ করতে আসেনি’

পরবর্তী

‘আফগানরা শুধু অংশগ্রহণ করতে আসেনি’

ডাকসু নির্বাচন: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঢাবি'র লিভ টু আপিল

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT