আন্তর্জাতিক

ফিলিপিন্সে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বহু হতাহত

ফিলিপিন্সে সামরিক উড়োজাহাজ বিধ্বস্তের ছবি, ধ্বংসস্তূপ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিপিন্সে সামরিক উড়োজাহাজের ধ্বংসাবশেষ ও ধোঁয়া, বনাঞ্চলে দুর্ঘটনার চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফিলিপিন্সে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছে। ওই ঘটনায় আহত অবস্থায় আরও ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।

বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় রোববার দেশটির জোলো দ্বীপে অবতরণ করার সময় তিনজন পাইলট ও পাঁচজন ক্রুসহ ৯২ আরোহী নিয়ে সি-ওয়ান থ্রি জিরো মডেলের বিমানটি বিধ্বস্ত হয়।

ফিলিপিন্সের সেনাপ্রধান জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত উড়োজাহাজ থেকে ৪০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

বিষয়:উড়োজাহাজ বিধ্বস্ত প্লেন বিধ্বস্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…