চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিপিন্সে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফিলিপিন্সে ভূমিকম্পে নিহত

ফিলিপিন্সে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৬০ জন।

বিবিসি জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় একটি দ্বীপপুঞ্জে শনিবার স্থানীয় সময় ভোরে দু’দফা ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় ভোর ৪টা ১৬ মিনিটে প্রথম দফায় ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প ফিলিপিন্সের বাতানেস প্রদেশে আঘাত হানে। প্রদেশটি পুরোটিই একটি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত।

এরপর সকাল ৭টা ৩৭ মিনিটে একই এলাকায় আঘাত হানে ৫.৯ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি। বাতানেসের মেয়র রাউল দ্য সাগোন জানিয়েছেন, ভূমিকম্পগুলো হওয়ার সময় বেশিরভাগ অধিবাসীই ঘরের ভেতর থাকায় এত মানুষ আহত হয়েছে।

ভূমিকম্পের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান মেয়র।ফিলিপিন্সে ভূমিকম্পে নিহত

পুলিশ সার্জেন্ট উজি ভিলা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘আমরা দেখেছি ভূমিকম্পে বাড়িগুলো কীভাবে কাঁপছিল। কিছু কিছু বাড়ির দেয়াল ভেঙে ভেতরে থাকা লোকজনের ওপর ধসে পড়ে। হতাহতের ঘটনা ঘটেছে কারণ ওই সময় ভোর ছিল এবং লোকজন ঘুমাচ্ছিল।’

ভূমিকম্পের পর দেশটিতে বেশ কয়েকবার আফটারশকও হয়েছে। তবে সুনামি সতর্কতা জারি করেনি ভূমিকম্প বিষয়ক দপ্তর।

ট্যাগ: ফিলিপিন্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুগল-ফেসবুকে ফ্রান্সের করারোপের ঘোষণা, ট্রাম্পের পাল্টা হুমকি

পরবর্তী

ঈদে আসছে ‘আড়াল’

পরবর্তী

ঈদে আসছে ‘আড়াল’

খুলনায় ময়ূর নদী উদ্ধার অভিযান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT