চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিপিন্সের নির্বাচনে জয়ী প্রয়াত স্বৈরশাসকের পুত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ১০, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফিলিপিন্সের নির্বাচনে জয়ী প্রয়াত স্বৈরশাসকের পুত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিপিন্সের প্রয়াত স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের ছেলে ফার্দিনান্দ “বংবং” মার্কোস জুনিয়র দেশটির পরবর্তী শাসক হিসেবে নির্বাচনে জয়লাভ করেছেন।

ফিলিপিন্সের গণমাধ্যম সূত্রে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনে ফিলিপিনো ভোটাররা তার উত্থান দেশটির ভঙ্গুর গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে এমন সতর্কতা প্রত্যাখ্যান করে ব্যাপক ব্যবধানে জয় এনে দিয়েছে মার্কোস জুনিয়রকে।

প্রাথমিক গণনার ৯০ শতাংশেরও বেশি শেষ হওয়ার সাথে সাথে দেখা যায় মার্কোস জুনিয়র প্রায় ৩ কোটি ভোট পেয়েছিলেন, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উদারপন্থী প্রার্থী লেনি রব্রেডোর চেয়ে দ্বিগুণেরও বেশি।

১৯৮৬ সালে মার্কোস সিনিয়র এবং ফার্স্ট লেডি ইমেল্ডা মার্কোসকে জনগণ বিপ্লবের মাধ্যমে ক্ষমতা থেকে নির্বাসনে পাঠায়। কিন্তু এই নির্বাচনে মার্কোস জুনিয়রের প্রচারণায় তার পরিবারের নৃশংস ও দুর্নীতিগ্রস্থ শাসন ব্যবস্থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পূর্ণ মিথ্যে এবং ভিন্ন তথ্য দিয়ে প্রচার ও প্রকাশ করা হয়।

সেইসাথে বর্তমান কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের সাথে তার নৈকট্য তাকে আরও সমর্থন পেতে সাহায্য করে।

তবে বিভিন্ন অধিকারকর্মী, ক্যাথলিক নেতা এবং রাজনৈতিক বিশ্লেষকরা নির্বাচনের আগেই সতর্ক করেছিলেন মার্কোস জুনিয়র বড় ব্যবধানে জয়ী হলে তার শাসনকার্য হতে পারে আরও কঠোর।

গতকাল গভীর রাতে ম্যানিলা থেকে দেয়া এক ভাষণে একজন ক্লান্ত কিন্তু উদীপ্ত মার্কোস গত কয়েক মাসের ‘ত্যাগ এবং কাজের’ জন্য স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান। তবে সম্পূর্ণ ফলাফল প্রকাশ হওয়ার আগ অবধি তিনি বিজয়ের দাবি করা থেকে বিরত ছিলেন, সমর্থকদেরও তাই সতর্ক করে দিয়েছিলেন, ‘গণনা এখনও শেষ হয়নি’ বলে।

এরপর তিনি সবাইকে শতভাগ ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, শতভাগ ফলাফল জানার পরেই তা উদযাপন করা যাবে।

অন্যদিকে উচ্ছ্বসিত সমর্থকরা আতশবাজি পুড়িয়ে, জাতীয় পতাকা নেড়ে এবং পার্ক করা গাড়িতে উঠে বিজয়ের স্লোগান দিতে থাকে।

ম্যানিলার দে লা স্যালে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক ক্লিভ আর্গুয়েলেস ফিলিপাইনের জন্য এই নির্বাচনকে একটি ঐতিহাসিক নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন।

ট্যাগ: ফিলিপিন্সফিলিপিন্সে প্রেসিডেন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেটে হচ্ছে আধুনিক বাস টার্মিনাল

পরবর্তী

নিউজিল্যান্ডের খন্ডকালীন কোচের দায়িত্বে রাইট

পরবর্তী
নিউজিল্যান্ডের ক্রিকেট কোচ রাইটের ছবি, অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের খন্ডকালীন কোচের দায়িত্বে রাইট

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪৩. Channel i News - চ্যানেল আই নিউজ

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪৩

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT