চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরে দেখা ২০২১: অশোভন কথা-বার্তায় পদ-পদবী হারানোর বছর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

করোনার কারণে রাজনৈতিক অঙ্গন মোটামুটি নিরুত্তাপ থাকায় এ বছর বক্তৃতা-বিবৃতিতেই সীমাবদ্ধ ছিলো সরকারি দলের রাজনীতি। এর মধ্যেও কিছু সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছে আওয়ামী লীগ। তবে, দলকে বেশকিছু অপ্রীতিকর ঘটনা বিব্রত করেছে।

বেশিরভাগ ঘটনার সঙ্গে সরকারি দলের নানা পর্যায়ের মেয়ররা জড়িত ছিলেন। তাদের প্রায় সকলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগের বছরের মতোই এ বছরে শুরু থেকে আলোচনায় ছিলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। সেখানে খুনোখুনির ঘটনাও ঘটেছে। পরে তিনি নিজেকে আড়ালে নিয়ে যান।

সেপ্টেম্বর মাসের ২৯ তারিখে গাজীপুরের মেয়র এবং গাজিপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলমের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর তাকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। মেয়র পদ থেকেও সাময়িক বরখাস্ত হয়েছেন তিনি।

একই কারণে দল থেকে সাময়িক বহিষ্কার হয়েছেন রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী। তাকে স্থায়ীভবে বহিষ্কারের সুপারিশ পাঠিয়েছে রাজশাহী জেলা আওয়ামী লীগ। রাজধানীর একটি হোটেল থেকে আব্বাসকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুধু কয়েকজন মেয়র নন, লাগামহীন কথাবার্তার জেরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকেও পদত্যাগ করতে হয়েছে। তাকে সাময়িক বহিষ্কার করে কেন্দ্রে স্থায়ী বহিষ্কারের সুপারিশ পাঠিয়েছে জামালপুর জেলা আওয়ামী লীগ।
বড় পদে না থাকলেও মুখ ফসকানো কথার জন্য সাময়িক বহিষ্কার হয়েছেন রাজশাহীর তাহেরপুর পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক।
মুখের লাগাম ধরে রাখতে না পারার উদাহরণ আছে বিরোধীদলেও। নিজের বক্তব্যের জন্য পরে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল।
কথামালার রাজনীতিতে অশোভন বক্তব্য যে এগুলোই প্রথম, তা নয়। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে জনসাধারণের প্রতিক্রিয়া হচ্ছে বেশি। রাজনীতিকদের তাই নিজেদের স্বার্থে সতর্ক হওয়ার পরামর্শের পাশাপাশি বক্তৃতা-বিবৃতির সংস্কৃতিতেও পরিবর্তন আনার কথা বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা।

তারা বলছেন, রাজনৈতিক বক্তৃতা-বিবৃতি একটি শিল্প, সেখানে সমালোচনা থাকবে, তীর্যকতা থাকবে, কিন্তু কোনভাবেই তা যেন অশোভন না হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ আওয়ামী লীগমোয়াজ্জেম হোসেন আলাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তাপপ্রবাহে ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, স্পেনে জরুরি অবস্থা জারি

জুলাই ২৫, ২০২৬

ককরোচ আন্দোলন: মোদি সরকারও কি বাংলাদেশ-নেপালের পথে?

জুলাই ২৫, ২০২৬

মিরপুরে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত ১

জুলাই ২৫, ২০২৬
বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুলাই ২৫, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT