চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরেই নেতৃত্ব পাচ্ছেন না সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে জেমকন খুলনার অধিনায়ক করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। ২৪ নভেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্ট দিয়ে এক বছরের নির্বাসন শেষে খেলায় ফিরছেন সাকিব আল হাসান। ফিরেই নেতৃত্ব পাচ্ছেন না বিশ্বসেরা অলরাউন্ডার।

মঙ্গলবার জেমকন খুলনা আনুষ্ঠানিকভাবে তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। বিপিএলে জেমকনের মালিকানায় থাকা দল খুলনা টাইটানসের নিয়মিত অধিনায়কও মাহমুদউল্লাহ। বঙ্গবন্ধু কাপে সাকিবকে দলে পেলেও পুরনো অধিনায়কের উপর ভরসা রাখছে তারা।

মঙ্গলবারই করোনা নেগেটিভ হয়েছেন মাহমুদউল্লাহ। আক্রান্ত শনাক্ত হওয়ার ৯ দিনের মাথায় মিলল সুখবর। সোমবার কোভিড-১৯ টেস্ট করান বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক। নেগেটিভ ফল মেলায় বুধবার শুরু করবেন অনুশীলন।

সাকিবের অনুপস্থিতিতে টি-টুয়েন্টিতে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়ে আসছেন মাহমুদউল্লাহ। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সাকিবের উপর পুরনো দায়িত্ব বর্তায় নাকি ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে শুরু করা মাহমুদউল্লাহ থেকে যান নেতৃত্বে সেটিও দেখার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জেমকন খুলনামাহমুদউল্লাহ রিয়াদলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে ‘অভিষেক’ বিশ্বকাপে যাচ্ছে কেপ ভার্দে

মে ১৮, ২০২৬

চ্যানেল আই বহুমুখী সমবায় সমিতির জমির একাংশ হস্তান্তর করেছে পূর্বাচল রিজেন্ট টাউন

মে ১৮, ২০২৬

এডিপির প্রায় দুই তৃতীয়াংশ বাস্তবায়ন করা হবে সরকারের অর্থায়নে

মে ১৮, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, র‌্যাব পরিচালনার জন্য নতুন আইন হচ্ছে

মে ১৮, ২০২৬

২০২৬ ২৭ অর্থ বছরের বাজেট বাস্তবায়ন হবে নানামুখী চ্যালেঞ্জের

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT