চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরিয়ে নেয়া হোক নূর চৌধুরীকে, কলঙ্কমুক্ত হোক দুই দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে আগামী ১৪ সেপ্টেম্বর কানাডা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনটি ছবিসহ একটি স্ট্যাটাস দিয়েছেন কানাডা প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট কাজী মামুন। সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে ট্রুডোর সমর্থনের কথা উল্লেখ করে তিনি লিখেছেন:

‘বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে ট্রুডো আমাদের স্বাধীনতা যুদ্ধের (তখনকার কানাডার প্রধানমন্ত্রী) সমর্থক ছিলেন, ছিলেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ ও বঙ্গবন্ধুর অকৃত্রিম বন্ধু!’

এরপর বঙ্গবন্ধুর খুনির কানাডায় আশ্রয় নেয়ার বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন কাজী মামুন: ‘দুঃখজনক হলেও সত্য বঙ্গবন্ধুর হত্যাকারীদের একজন নূর চৌধুরী ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরই কানাডায় এসে পালিয়ে আছে!’

কিন্তু এর পরের বাক্যেই আশা ফুটে উঠেছে মামুনের লেখার মধ্য দিয়ে। তিনি লিখেছেন:

‘শেখ হাসিনা কানাডা আসছেন।

Reneta

স্বাগতম তাকে!

কানাডার আইন অনুসারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীকে ফিরিয়ে দেয়া হয় না। তবে আমি নিশ্চিত শেখ হাসিনা চাইলে পারবেন। ‘তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে না যাবৎজীবন জেল দেয়া হবে’ এমন শর্তও যদি দিতে হয়, তবু ফিরিয়ে নেয়া হোক নূর চৌধুরীকে। 

কলঙ্কমুক্ত হোক দুই দেশ!’

স্ট্যাটাসের সঙ্গে পোস্ট করা ছবিগুলোর একটি বাংলাদেশে পিয়েরে ট্রুডোর বাংলাদেশ সফর নিয়ে ১৯৮৩ সালের ২১ নভেম্বর ওটাওয়া সিটিজেন পত্রিকায় প্রকাশিত সংবাদের অংশবিশেষ, একটি গত জি-সেভেন সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাস্টিন ট্রুডোর হাসিখুশি আলাপের এবং শেষ ছবিটি পিয়েরে ট্রুডোর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাস্টিন ট্রুডোশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে ফি আদায়ে ইরানকে উপসাগরীয় দেশগুলোর সমর্থন

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT