চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তিনে মেসি-লেভান্ডোভস্কি-সালাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ পূর্বাহ্ণ ০৮, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ফিফা বর্ষসেরার তিনে মেসি, লেভান্ডোভস্কি ও সালাহ ফুটবল তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২১ সালের জন্য ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’র পুরস্কারের ১১ জনের তালিকা ছোট করে তিনজনে এনেছে ফিফা। সবশেষ বর্ষসেরাজয়ী বায়ার্ন মিউনিখের রবার্ট লেভান্ডোভস্কির সঙ্গে লড়াইয়ে আছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও মিশরীয় ‘রাজপুত্র’ মোহাম্মেদ সালাহ।

ছেলেদের বর্ষসেরা ফুটবলার নির্বাচনের শেষ ধাপে শুক্রবার এ তিনজনের নাম প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। একইসঙ্গে নারী বর্ষসেরা ফুটবলারের তিনজনের সংক্ষিপ্ত তালিকাও দিয়েছে।

গত ২২ নভেম্বর ছেলেদের ১১ জনের তালিকা দিয়েছিল ফিফা। চূড়ান্ত ধাপে বাদ পড়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো, আর্লিং হালান্ড, নেইমার, জর্জিনহো, এনগোলো কন্তে, কাইলিয়ান এমবাপে, করিম বেনজেমা, কেভিন ডি ব্রুইন।

রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসি জয়ের দৌড়ে অনেক এগিয়ে। দ্বিতীয়বারের মতো বর্ষসেরা হতে পারেন বায়ার্ন মিউনিখে দুর্দান্ত মৌসুম পার করা লেভান্ডোভস্কিও। লিভারপুলে উড়তে থাকা মোহাম্মেদ সালাহ প্রথমবার পুরস্কারটির অন্যতম দাবিদার।

নারী ফুটবলারের সংক্ষিপ্ত তিনে আছেন- জেনিফার হারমোসো (স্পেন/বার্সেলোনা), সাম কের (অস্ট্রেলিয়া/ চেলসি এফসি) ও অ্যালেক্সিয়া পুতেলাস (স্পেন/বার্সেলোনা)। ১৭ জানুয়ারি জুরিখে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে জানানো হবে বিজয়ীর নাম।

ট্যাগ: ফিফাফিফা বর্ষসেরামেসিলিড স্পোর্টসলেভান্ডোভস্কিসালাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আশা করি ‘টানেল’ থেকে বিএনপি বের হতে পারবে: তথ্যমন্ত্রী

পরবর্তী

ওমিক্রন প্রতিরোধে জাতীয় কারিগরী পরামর্শক কমিটির সুপারিশ

পরবর্তী
জনসাধারণের মাস্ক পরা ও স্বাস্থ্য সচেতনতা দেখানো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমিক্রন প্রতিরোধে জাতীয় কারিগরী পরামর্শক কমিটির সুপারিশ

Woman wearing a face mask with an American flag in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের নতুন রেকর্ড

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT