চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফার ভাবনায় ফুটবলের মিনি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ০৩, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিকেট থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি যখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, তখন ফুটবলে ঢুকে যাচ্ছে আরেক চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনা। ক্রিকেটের বাতিল হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির মতোই সেরা আটটা দল নিয়ে ‘মিনি বিশ্বকাপ’ আয়োজন করার চিন্তা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোই এমনটা জানিয়েছেন।

ফুটবলকে ঘিরে সারাবিশ্বেই উত্তেজনা রয়েছে, সেই উত্তেজনা আরো বাড়িয়ে দিতেই এ উদ্যোগ। প্রতি দুই বছর অন্তর হবে এই টুর্নামেন্ট। ‘মিনি বিশ্বকাপে’র নাম দেয়া হতে পারে ‘ফাইনাল এইট’।

এখানেই শেষ নয়, ক্লাব বিশ্বকাপ নিয়েও নতুন চিন্তা-ভাবনা করা হচ্ছে। প্রতি চার বছর পরপর ২৪টি দল নিয়ে এই বিশ্বকাপ আয়োজনের চিন্তা। গ্লোবাল লিগকেও নতুন করে ঢেলে সাজানোর ভাবনায় ফিফা। প্রতি বছর অক্টোবর-নভেম্বরে হবে এ লিগ। চলবে ১২ বছর ধরে। নতুন চিন্তা-ভাবনার আওতায় আছে কনফেডারেশনস কাপ তুলে দেয়ার কথাও।

তবে সবকিছুর মধ্য মিনি বিশ্বকাপকেই বেশি গুরুত্ব দিচ্ছে ফিফা। সেরা আটটা দলকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট খুবই আকর্ষণীয় হবে বলেই ধারণা ফিফা কর্মকর্তাদের।

ফিফার এ সিদ্ধান্ত শেষপর্যন্ত কার্যকর হলে ইউরোপের প্রতিটি দেশ দুই বছর পরপর ৭ কোটি ৫০ লাখ ডলার করে পাবে। ফিফা টুর্নামেন্টকে কেন্দ্র করে বাড়তি ২৫ মিলিয়ন ডলারের তহবিল গঠন করতে চায়।

এসব সিদ্ধান্তের বিরোধীও আছে। যারা বলছে, এই বিশ্বকাপের পরিকল্পনা আসলে সদস্য দেশগুলোকে টোপ। অর্থের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে ভোট কিনতে আগ্রহী ইনফান্তিনো। সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটারেরও এমন স্টাইল ছিল। সে পথেই হাঁটছেন তিনি।

ইনফান্তিনোর আমলেই অন্য মহাদেশগুলো থেকে (ইউরোপের বাইরে) প্রতিনিধি বাড়িয়ে বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর কথা চলছে। সেজন্য অবশ্য ইউরোপ তার উপর ক্ষুব্ধ। তাদের থামাতেই ইনফান্তিনোর নতুন কৌশল।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

মদ বেচতে সুদূর চীন লিগে খেলবেন ইনিয়েস্তা

পরবর্তী

ভাগ্য পাল্টে উদ্যোক্তা

পরবর্তী

ভাগ্য পাল্টে উদ্যোক্তা

ওয়েস্ট ইন্ডিজ সফরে ‘প্রমাণের সুযোগ’ দেখছেন ফারুক

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT