চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একশ পেরিয়ে বাংলাদেশের লিড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

জাকির হাসানের পর লিটন দাসের অপরাজিত ফিফটিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড একশ পেরিয়েছে। মিরপুর টেস্টের তৃতীয় দিনের চা-বিরতি পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ১৯৫ রান। লিড ১০৮ রানের।

লিটন ৫৮ ও তাসকিন আহমেদ ১৫ রানে অপরাজিত আছেন। নুরুল হাসান সোহান ৩১ রানের ইনিংস খেলে আউট হন। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ।

জাকির-লিটনের জুটি জমে উঠেছিল। লাঞ্চ বিরতির পর দ্রুত রান তুলছিলেন দুজন। কিন্তু বাজে শটে ফিরতে হয় জাকিরকে। ৫১ রান করে উমেশ যাদবের বলে ডিপ থার্ডম্যানে ক্যাচ দেন বাংলাদেশ ওপেনার। ১৩৫ বলের ইনিংসে চার মারেন পাঁচটি। একশ পেরোতেই স্বাগতিকরা হারিয়েছে ৬ উইকেট।

প্রথম সেশনে ৪ উইকেট হারায় দলটি। লাঞ্চ বিরতির আগে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। ৯ রান করে আক্সার প্যাটেলের বলে এলবিডব্লিউ হন মি.ডিপেন্ডেবল।

সকালে নাজমুল হোসেন শান্তর পর একে একে সাজঘরে ফেরেন মুমিনুল হক ও অধিনায়ক সাকিব আল হাসান। একপ্রান্ত আগলে লড়ে যান জাকির।
দিনের দ্বিতীয় ওভারেই রভিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হন শান্ত। আগের দিনের ৫ রান নিয়ে খেলতে নামা এ বাঁহাতি আর কোনো রান যোগ করতে পারেননি।
১৩ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল হক। তিনিও করেন ৫ রান। দ্বিতীয় উইকেট পড়ে দলীয় ২৬ রানে।

৮৭ রান পিছিয়ে থেকে কোনো উইকেট না হারিয়ে ৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। তৃতীয় দিনের সকালেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। দলীয় ফিফটি পেরিয়ে আউট হন সাকিব। জয়দেব উনাদকাটের বলে আউট হওয়ার আগে করেন ১৩ রান।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২২৭ রানে জবাবে ভারত ৩১৪ রানে অলআউট হয়। ৯৪ রানে ভারতের ৪ উইকেট তুলে লিডের আশাও জাগিয়েছিল বাংলাদেশ। তবে একাধিক ক্যাচ মিস ও স্টাম্পিংয়ের সহজ সুযোগ হারানোয় সেটি সম্ভব হয়নি।

Reneta

রিশাব পান্ত ও শ্রেয়াস আয়ারের ১৫৯ রানের পঞ্চম উইকেট জুটিতেই লিড নেয় ভারত। তারপর অবশ্য খুব বেশি দূর যেতে পারেনি সফরকারীরা। তাইজুল ও সাকিব আল হাসান চারটি করে উইকেট নিলে তিনশ পেরিয়ে থামে দলটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT