চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফটি করেও ‘সফল’ তামিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন গেছে স্বপ্নের মতো। টস জিতে ব্যাট করা বাংলাদেশ তুলেছে ৪ ‍উইকেটে ৩৭৪ রান। ওভারপ্রতি রান চারের উপরে। দারুণ খেলে টিকে আছেন ১৭৫ রান করা মুমিনুল। মুশফিক ৯২ রানে ফেরার আগে ‘মি. ফিফটি’ তকমা পাওয়া তামিমের অবদান ৫২। অন্যসময় ফিফটি করে আউট হলে নিজেকে কাঠগড়ায় দাঁড় করান তামিম। এবার করছেন না। ৫৩ বলে ৫২ রানের ইনিংসটির পর নিজেকে সফলই মনে করছেন বাঁহাতি ওপেনার।

‘যে পরিকল্পনায় খেলছিলাম, মনে হয়েছিল ইতিবাচক শুরু করলে ওরা চাপে পড়বে। সেটাই হয়েছে। যে পরিকল্পনা করেছি, কাজে লেগেছে। ওদের প্রধান বোলার যারা আছে, তাদের আক্রমণ করতে চেয়েছিলাম। সফলভাবেই করেছি। ফলে এমন পরিস্থিতিতে পড়েছে, আমরা ওদের যেখানে পড়তে দেখতে চেয়েছিলাম। সত্যি কথা বলতে, একটা পর্যায়ে তারা বুঝতে পারছিল না কোথায় বল করবে। আমাদের পরিকল্পনা ছিল আক্রমণ করার। আমরা সেটাতে সফল।’

হিমশীতল আবহাওয়ায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজ দেখা গেছে তামিমের মধ্যেও। ইমরুলকে সঙ্গী করে প্রথম দুই ওভারেই তোলেন ১৯ রান। লঙ্কান পেসার লাহিরু কুমারাকে পরপর তিন চারে দিকভ্রান্ত করে দেন তামিম।

Banglabid

সেটাই টেনে নিয়েছেন মুমিনুলরা। তামিমের দেখানো পথে হেঁটে একশর উপরে স্ট্রাইকরেটে সেঞ্চুরি করেছেন মুমিনুল। শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। ২০৩ বলে ১৭৫ রানে অপরাজিত থেকে বৃহস্পতিবার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে (৯*) নিয়ে সংগ্রহ বাড়াতে নামবেন বাঁহাতি তারকা।

মুমিনুল অপরাজিত থাকায় প্রথম ইনিংসে বড় পুঁজির আশা করছেন তামিমও, ‘আমার কাছে মনে হয়, এমন পজিশনে আছি, যেখান থেকে অনেক রান করা সম্ভব। আমরা এমন অবস্থানে থাকি না। আমরা খুব ভাল একটা রেটে রান করেছি। কালও দারুণ শুরু করতে হবে। যদি সেটা পারি, যারা ড্রেসিংরুমে আছে, তারাও যদি অবদান রাখে, তাহলে বড় রান করতে পারব। এটাই আশা করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমমুমিনুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গায় নূরুল আলমের ছাদকৃষি

পরবর্তী

আইপিএল নিলাম ‘অমর্যাদাকর ও নিষ্ঠুর’

পরবর্তী

আইপিএল নিলাম ‘অমর্যাদাকর ও নিষ্ঠুর’

৯৯৯ জরুরী সেবা ছিল সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত: শহীদুল হক

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT