বাংলাদেশকে উদীয়মান অর্থনীতির দেশ উল্লেখ করে ফিনল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ক্ষেত্রে প্রবাসীরা ভূমিকা রাখতে পরে বলে জানান তিনি। ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।
নানা ধরনের হুমকি থাকা সত্ত্বেও আইন-শৃঙ্খলাবাহিনী সর্বদা সতর্ক ছিল বলে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
পরে ইউরোপের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তাদের আন্তরিকতা নিয়ে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী।







