দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসের ইকোনমিক এডিটর আবু আনাস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার সকাল ৮টার দিকে ধানমন্ডিতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৪ বছর।
আবু আনাস জাতীয় প্রেসক্লাব, ডিআরইউ ও ইকনোমিক রিপোর্টারস ফোরামের সদস্য ছিলেন।
২০ বছরের কর্মজীবনে তিনি দি ইন্ডিপেন্ডেন্ট ও দি নিউ ন্যাশনে কাজ করেছেন। অর্জন করেছেন বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।







