চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিডব্যাকের বাইরে লুমিনের ২৫ মার্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৮
বিনোদন
A A

ফিডব্যাক এর লুমিন হিসেবে পরিচিত তিনি। প্রথমবারের মত ফিডব্যাকের বাইরে একক গানে কণ্ঠ দিয়েছেন লুমিন। ২৫ মার্চ শিরোনামের গানটির কথা লিখেছেন দেওয়ান লালন আহমেদ এবং সুর করেছেন ‘নকশীকাঁথা’ ব্যান্ডের সাজেদ ফাতেমী।

সম্প্রতি একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মিউজিক ভিডিওটি লাঞ্চ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, যিনি বাংলাদেশ পুলিশের অন্যতম নীতি নির্ধারক, পুলিশের মুক্তিযুদ্ধ বিষয়ক কর্মপরিধি ও কার্যক্রমের স্বপ্নদ্রষ্টা এবং বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোক্তা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধ্রব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রব কুমার গুহ, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, ফিডব্যাকের লাবু রহমান, ফোয়াদ নাসের বাবু, নির্মাতা ফখরুল আরেফিন খান, অভিনেতা ডিএ তায়েব, সাংবাদিক ও কলামিস্ট আলমগীর স্বপন, সাংবাদিক মাহবুব আলম লাভলু, শফিক আল মামুন, ডেপুটি সেক্রেটারি মাসুম আহমেদ, মিউজিক ভিডিও নির্মাতা তানভীর আহমেদ, গায়ক মিজান, লুমিন, সংগীতায়োজক জেআর সুমন। আরো ছিলেন এডিসি সানোয়ার সানী ও গীতিকার পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর কর্ণধার ধ্রুব গুহ জানিয়েছেন, ২৫ মার্চ  তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘পঁচিশে মার্চ’ গানের ভিডিও। সেই সাথে গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট ও জিপি মিউজিকে।

গীতিকার দেওয়ান লালন আহমেদ ঠাকুরগাঁওয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার। গানটির সংগীতায়োজন করেছেন জে আর সুমন। গানটির ভিডিও নির্মাণ করেছেন তানভির আহমেদ। ব্যান্ডের বাইরে গিয়ে প্রথম গান করা প্রসঙ্গে লুমিন বলেন,‘লালন আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু। পুলিশে কর্মরত থাকলেও থিয়েটার করা, বই লেখা, গান লেখা তাঁর দীর্ঘদিনের সাংস্কৃতিক চর্চা। দেশের গান এবং কথাগুলো হৃদয়স্পর্শী বলে দলের বাইরে প্রথম কোন গানে কণ্ঠ দিলাম। গীতিকার দেওয়ান লালন জানালেন,‘ মুক্তিযোদ্ধার সন্তান আমি। নিজেও  সেই চেতনা থেকেই এ ধরনের গান লেখা। আশা করছি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও কন্ঠশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘মুক্তিযুদ্ধের সূচনালগ্নে, ১৯৭১ সালের ‘পঁচিশে মার্চ’ রাতে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ নামের এক বর্বর সামরিক অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানি সামরিক বাহিনী যে গণহত্যার সূচনা করেছিল, পরবর্তী নয় মাস ধরে তা অব্যাহত ছিল সেটি নিয়েই গানটি হয়েছে। দারুন সুর করেছেন সাজেদ ফাতেমী। কথা ও কণ্ঠ এক কথায় অসাধারণ। আশা করি শ্রোতার মন স্পর্শ করবে। এরকম একটি গান প্রকাশ করতে পেরে ডিএমএস গর্বিত। ওই রাতের অগণিত শহীদসহ মুক্তিযুদ্ধের পুরো নয় মাসে প্রাণ উৎসর্গকারী সব শহীদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি ‘পঁচিশে মার্চ’ গানটির মাধ্যমে।’

ফিডব্যাকের বাইরে লুমিনের ২৫ মার্চ

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিডব্যাকলুমিন
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT