চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিট রাখবে বিট জ্যুস

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৪:২৭ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৭
লাইফস্টাইল
A A
বিট জ্যুস

বিট জ্যুস

বিট সবজিটি খুব একটা খাওয়া হয় না সচরাচর। যারা চেনেন না, তারা তো ভুলেও কেনেন না এই সবজি। কিন্তু অবহেলিত এই সবজিতে আছে জাদুকরী গুণাগুণ। ফিট থাকতে বিটের জুড়ি নেই। এমনকি স্বাস্থ্য সুরক্ষায় প্রাচীনকাল থেকেই বিটের কদর আছে। প্রাচীন গ্রিক ও রোমানরা সুস্থ থাকতে নিয়মিত বিট রুট খেতেন। বিটে আছে ভিটামিন, জিঙ্ক, আয়োডিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, সোডিয়ামসহ আরও অনেক পুষ্টি উপাদান। তাই ফিট থাকতে বিটের জুড়ি নেই। জেনে নিন প্রতিদিন বিটের জ্যুস খাওয়ার কিছু উপকারিতা।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
নিয়মিত বিট জ্যুস পান করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের একটি গবেষণায় দেখা গেছে, নিয়মিত এক গ্লাস বিটের জ্যুস পান করলে উচ্চ রক্তচাপ কমে যায়। এমনকি যেসব রোগী চিকিৎসার মাধ্যমেও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছেন, বিট জ্যুস পান করে তারাও উপকৃত হয়েছেন।

স্ট্যামিনা বাড়ায়
খাবার তালিকায় নিয়মিত বিট জ্যুস রাখলে শরীরের এনার্জি বৃদ্ধি পায়। প্রতিদিন বিট মূলের জুস পান শারীরিক সক্ষমতা ২৪ শতাংশ বাড়ায়। বিশেষ করে ব্যায়ামের আগে যদি এক গ্লাস বিট জ্যুস পান করা হয়, তাহলে ব্যায়াম করার ক্ষমতা ১৬% বেড়ে যায়।

Banglabid

পরিবেশের ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে
আমাদের চারপাশের বাতাসে মিশে আছে নানান ক্ষতিকর উপাদান। খাবারেও খাওয়া হচ্ছে ভেজাল। ক্ষতিকর এসব উপাদান থেকে মুক্তি পেতে বিটের জুড়ি নেই। নিয়মিত বিট জ্যুস খেলে শরীরের বিভিন্ন অংশে জমা বিষাক্ত উপাদান দূর হয়ে শরীর পরিষ্কার হয়, ত্বক সুন্দর হয়।

ক্যানসারের ঝুঁকি কমে
নিয়মিত বিট জ্যুস খেলে ক্যানসারের ঝুঁকি কমে। বিটের পলিটোনিউট্রিয়েন্ট উপাদান ক্যানসারে ঝুঁকি কমাতে সহায়তা করে। এই উপাদানটির জন্যই বিটের রঙ এত গাড় লাল। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও বিটের জুড়ি নেই। ফেমিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনার্জিক্যানসারবিটবিট জুসরোগ প্রতিরোধশরীর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঝর্ণা রানীর ছেলেকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

এক সিরিজে তৃতীয় অধিনায়ক খুঁজতে হচ্ছে শ্রীলঙ্কাকে

পরবর্তী

এক সিরিজে তৃতীয় অধিনায়ক খুঁজতে হচ্ছে শ্রীলঙ্কাকে

পাকিস্তান-নির্বাচন

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন ১ আগস্ট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেনিয়ায় পর্যটন হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬

কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT