চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিট থাকতে গোমূত্র পান অক্ষয়ের, বিজ্ঞান কী বলে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

প্রতিদিনই গোমূত্র পান করতেন বলিউড তারকা অক্ষয় কুমার। ডিসকভারি চ্যানেলের ম্যান ভার্সেস ওয়াইল্ড শো-র জনপ্রিয় হোস্ট বেয়ার গ্রিলসকে নিয়ে ইনস্টাগ্রামের লাইভ শো-তে এই তথ্য নিজেই জানিয়েছেন অক্ষয়। জানিয়েছেন, নিয়মিত গোমূত্র পান করাই তার ফিটনেসের রহস্য।

গোমূত্র নিয়ে ভারতে এর আগেও অনেকেই কথা বলেছেন। কট্টরপন্থী হিন্দু সংগঠন হিন্দু সহাসভা দিল্লিতে গোমূত্র পার্টিও করেছিল। করোনাকালেও বিজেপির বিধায়ক গোমূত্র পান করার পরামর্শ দিয়েছেন। কিন্তু এই প্রথম কোনো বলিউড তারকা গোমূত্র পানের কথা স্বীকার করায় বিষয়টি নিয়ে হইচই পড়ে গেছে। প্রশ্ন উঠেছে, গোমূত্র কি আসলেও ফিটনেস ধরে রাখতে পারে মানুষের?

আয়ুর্বেদিক শাস্ত্র যা বলে: আয়ুর্বেদিক শাস্ত্রে গোমূত্রকে উপকারী মনে করে হয়। ১০০০ বছরের পুরনো এই শাস্ত্রে বলা হয় গোমূত্র প্রাকৃতিক খনিজ উপাদানের ভালো উৎস। দাবী করা হয়, নিয়মিত পান করলে শরীরের নানা পুষ্টির অভাব দূর হয় এবং রক্ত পরিষ্কার হয়।

আয়ুর্বেদিক শাস্ত্রে বিশ্বাস করা হয় গরু যখন মাঠে ঘাস খায়, তখন অনেক ঔষধি গাছের পাতাও খায়। সেইসব ঔষধি গুনাগুণের কিছু অংশ গোমূত্রেও থাকে। গর্ভবতী গরুর মূত্রে বিশেষ ধরণের হরমোন ও মিনারেলও পাওয়া যায় বলে দাবী করা হয়। তাই বহুকাল ধরে ভারতে নানা চিকিৎসায় গোমূত্র ব্যবহারের প্রচলন আছে। বিশেষ করে জ্বর, রক্তশূন্যতা, পেটের ব্যথা, বমি ভাব, ডায়াবেটিকস, এমনকি ক্যানসারের চিকিৎসাতেও ব্যবহার করা হয় গোমূত্র।

নানা ধরণের প্রসাধনী তৈরিতেও গোমূত্র ব্যবহার করা হয় ভারতে। এগুলোও বেশ জনপ্রিয় ভারতের মানুষের কাছে।

বিজ্ঞান যা বলে: আয়ুর্বেদিক শাস্ত্রে গোমূত্রকে উপকারী মনে করা হলেও এই দাবীর পেছনে কোনো যুক্তি খুঁজে পায়নি বিজ্ঞান। গোমূত্রে সোডিয়াম, পটাশিয়াম, ক্রিটিনিন, ফসফরাস এবং এপিথেলিয়াল সেল থাকে। কিন্তু গোমূত্র পান করার বিষয়টিকে স্বাস্থ্যসম্মত মনে করে না বিজ্ঞান। বিজ্ঞানের মতে, এসব মিনারেল মাটির সার হিসেবে উপকারী, স্বাস্থ্যের জন্য নয়। -টাইমস অব ইন্ডিয়া

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমারগোমূত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

নারায়ণগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণ, ১২ জন দগ্ধ

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

মে ১৩, ২০২৬

পাহাড়তলী থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের ব্যয় নিয়ে বিতর্ক: ২৯ বিলিয়ন নাকি ২০০ বিলিয়ন ডলারের বেশি?

মে ১৩, ২০২৬

কলিজা কাঁপানো ‘পিরিতি’!

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT