চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিটনেস টেস্টে নাসিরের উন্নতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
নাসির ফিটনেস টেস্টে উন্নতি করছেন, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে নিয়ে জটিলতায় আবারও ‘টক অব দ্য কান্ট্রি’ ক্রিকেটার নাসির হোসেন। তামিমা সুলতানার সঙ্গে তার বিয়ে বৈধভাবে অনুষ্ঠিত হয়নি বলে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করে আবারও বেকায়দায় এই টাইগার ক্রিকেটার। মাঠের বাইরের নানা ঘটনায় সমালোচিত নাসির ফিটনেস পরীক্ষায় উন্নতি করেছেন।

জাতীয় ক্রিকেট লিগ সামনে রেখে শনিবার থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে শুরু হয়েছে ক্রিকেটারদের ‘ইয়ো ইয়ো’ টেস্ট। সেখানে আগের স্কোর ছাড়িয়ে রংপুর বিভাগের ক্রিকেটার নাসির পেয়েছেন ১৭.৪।

গত মৌসুমে এ ব্যাটিং অলরাউন্ডার পেয়েছিলেন ১৭.১। তার আগের মৌসুমে চোট কাটিয়ে ফেরায় ফিটনেস টেস্টে ফেল করেছিলেন নাসির।

ফিটনেস টেস্টে  ভালোভাবেই উতরে যাওয়া নাসিরকে বেশ হাসিখুশিই দেখা গেছে। ইনডোর থেকে বেরিয়ে যাওয়ার সময় চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘রেজাল্ট ভালোই। ১৭ এর উপরে স্কোর করেছি। সম্ভবত ১৭.৪।’

১৬ অক্টোবর শুরু হবে জাতীয় লিগের ২৩তম আসর। ফিটনেস টেস্টে পাশ করলেই খেলার ছাড়পত্র পাবেন প্রথম শ্রেণির ক্রিকেটারররা।

শনিবার তিনটি অঞ্চল বা দলের ফিটনেস টেস্ট সম্পন্ন হয়েছে। ঢাকা মেট্রো, রংপুর ও রাজশাহী বিভাগ। সোমবার পর্যন্ত ধাপে ধাপে ফিটনেস টেস্ট শেষ করবেন আট দলের ক্রিকেটাররা।

শনিবার ফিটনেস টেস্টের প্রথম দিন ২০ এর ওপরে স্কোর রংপুরের দুই ক্রিকেটার। তারা হলেন, অনূর্ধ্ব-১৯ থেকে আসা এক তরুণ ক্রিকেটার ও ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ মুক্তার আলী।

ফিটনেস টেস্টের তিনটি দলের ক্রিকেটারদের পূর্ণাঙ্গ স্কোর পাওয়া যায়নি। সব দলের ফিটনেস কার্যক্রম শেষ করে সংবাদমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ: জাতীয় লিগ-২০২১নাসির হোসেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেমসকে নিয়ে ‘অর্থহীন’ সুমনের অতীত স্মৃতি

পরবর্তী

প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ৯ দিনের নাট্যকর্মশালা অনুষ্ঠিত

পরবর্তী
নাট্যকর্মশালায় অংশগ্রহণকারী ব্যক্তিরা, সবাই মাস্ক পরা, একটি হোটেল বা কনফারেন্স হলে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ৯ দিনের নাট্যকর্মশালা অনুষ্ঠিত

বিদেশি চ্যানেল সম্প্রচারে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT