বিনোদন

ফিঞ্চারের ‘দ্য কিলার’-এ ‘গুপ্তঘাতক’ ফাসবেন্ডার

একজন ব্যক্তি অফিসে এবং অন্যজন বাইরে বরফে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অফিসে থাকা ব্যক্তিটি হালকা পোশাক পরা এবং বাইরে থাকা ব্যক্তিটি বরফে দাঁড়িয়ে আছেন, দুজনের ভিন্ন পরিবেশের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

নেটফ্লিক্সের ‘দ্য কিলার’-এ একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ডেভিড ফিঞ্চার এবং মাইকেল ফাসবেন্ডার। এবছরই শুরু হতে পারে শুটিং।

ব্র্যাড পিটের সঙ্গে ‘সেভেন’ সহ বেশ কয়েকবার কাজ করেছেন ফিঞ্চার। সেই সুবাদে ‘দ্য কিলার’-এর মূল চরিত্রে ব্র্যাড পিটকে নিতে চাইলেও সুযোগ মিলেনি। এরপর মূল চরিত্রের জন্য মাইকেল ফাসবেন্ডারকে বেঁছে নিয়েছেন নির্মাতা।

ছবির চিত্রনাট্য লিখেছেন অ্যান্দ্রু কেভিন ওয়াকার। তিনি ফিঞ্চারের ‘সেভেন’, ‘দ্য গেম অ্যান্ড ফাইট ক্লাব’ এর চিত্রনাট্য লিখেছিলেন।

‘দ্য কিলার’ ছবিতে একজন মানসিক ভারসাম্যহীন গুপ্ত ঘাতকের চরিত্রে দেখা যাবে মাইকেল ফাসবেন্ডারকে।

ফিঞ্চারের ‘ম্যাংক’ এবছর সেরা ছবি, সেরা নির্মাতা সহ ছয়টি গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়ে অস্কারের দৌড়ে এগিয়ে আছে।

বিষয়:ডেভিড ফিঞ্চারদ্য কিলারলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…