চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিক্সিং তদন্তে আইসিসির সঙ্গে বসছে না আল-জাজিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ০২, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট ক্রিকেটে স্পট ফিক্সিং ও পিচ ফিক্সিংয়ের তদন্তে নেমে কাতারি টেলিভিশন চ্যানেল আল জাজিরার সাহায্য চেয়েছিল আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থাটির এমন প্রস্তাবকে সাধুবাদ জানালেও ‘অসময়ে’ বলে বৈঠক স্থগিত করেছে কাতারি টেলিভিশন চ্যানেলটি।

আল-জাজিরার দাবি, ভারত-শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের পিচ ম্যাচ ফিক্সারদের কথা মতো বানানো হয়েছিল। টেলিভিশনটির স্টিং অপারেশনে যে টেস্ট ম্যাচগুলোর দিকে অভিযোগের আঙুল তার মধ্যে একটি ছিল শ্রীলঙ্কার গলে। ম্যাচ হয়েছিল ২০১৭’র ২৬-২৯ জুলাই।

দুইদিন আগে সেই দাবিকে পূর্ণভাবে প্রকাশের আহ্বান জানান আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন, ‘আমি আল জাজিরার কাছে সব তথ্য প্রকাশের আহ্বান জানাচ্ছি৷ ক্রিকেট থেকে দুর্নীতি সরাতে এই সাহায্য চাইছি৷ আমরা একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ তদন্ত করব। যাতে কোনও অভিযোগ বাদ না যায় সেদিকে নজর রাখব। সে জন্যই সব তদন্ত সূত্র ও প্রমাণ আমাদের প্রয়োজন।’

রিচার্ডসনের আহ্বানকে সাধুবাদ জানালেও ‘অকালপক্ব’ বলে দাবি আল-জাজিরার। তাদের স্টিং অপারেশনে উঠে আসা ১৫ ঘণ্টার লম্বা ভিডিওটি আল-জাজিরা নিজেরাই তদন্ত করতে চায় বলে জানিয়েছেন টেলিভিশনটির একজন মুখপাত্র।

‘আইসিসির সেই সভাটির প্রতি পূর্ণ আস্থা রেখে বলছি, শ্রীলঙ্কা ও ভারত ক্রিকেট বোর্ড নিজ নিজ ভাবে স্পট-ফিক্সিং তদন্ত এগোচ্ছে। ব্রডকাস্টার প্রতিষ্ঠানটি সেই তদন্ত দেখে একটি সিদ্ধান্ত নেবে। এই মুহূর্তে আইসিসির সঙ্গে এ বিষয়ে বৈঠকে বসাটা যথাযথ বলে মনে করছি না।’

ইংল্যান্ডের তিনজন ও অস্ট্রেলিয়ার দুইজন ক্রিকেটার অর্থের বিনিময়ে জুয়াড়িদের পছন্দ মতো ব্যাটিংয়ের প্রতিশ্রুতি দিয়ে সরাসরি অর্থ নিয়েছেন বলেও অভিযোগ আল-জাজিরার। তাদের তৈরিকৃত তথ্যচিত্রে শঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কর্মকর্তারাও খুব সহজে দুর্নীতিতে জড়িয়ে পড়তে পারেন। ডেভ রিচার্ডসন এই বিষয়টিতে একমত না হলেও চেয়েছিলেন আল-জাজিরার সঙ্গে আলাপ করতে। তবে টেলিভিশন চ্যানেলটির আপত্তির মুখে সেটি এখন আর হয়ে উঠছে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিফিক্সিংলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রীয় উদ্যোগে ১৬ জুলাই পালিত হবে ‘জুলাই শহীদ দিবস’

জুলাই ৫, ২০২৬

সাংবাদিক খালেদ খুররম পারভেজ মারা গেছেন

জুলাই ৫, ২০২৬

চীনের উপকূলে যৌথ নৌ-মহড়া করবে চীন-রাশিয়া

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে কখনও জেতেনি ব্রাজিল

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল এখন চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে: রেজাউল করিম রেহান

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT