চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিক্সিং অপরাধ হলে ফাঁসবেন পাকিস্তান বোর্ডের অনেক কর্মকর্তাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে উমর আকমলকে তিন বছরের জন্য নিষিদ্ধ করার পর থেকে নানা কথা উঠছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিয়ে। দেশটির সাবেক ক্রিকেটাররা বলছেন ফিক্সিংকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হোক। তাতে ফিক্সিং খানিকটা কমবে। রশিদ লতিফ অবশ্য বলছেন খানিকটা ভিন্ন কথা। সাবেক উইকেটরক্ষকের মতে, ফিক্সিং অপরাধ হিসেবে গণ্য হলে ফাঁসবেন বোর্ডের বেশিরভাগ কর্মকর্তাই!

অতীতে অনেকবারই ফিক্সিংয়ের তদন্তে হস্তক্ষেপ করেছেন বোর্ডের কর্মকর্তারা, এমন দাবি করে ক্রিকেট পাকিস্তানকে লতিফ বলছেন বেশিরভাগ কর্মকর্তাই এরসঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তদন্ত গেলে প্রায় সবাইকেই জেলে থাকতে হবে বলে মত তার।

‘অতীতে তদন্তে অনেকবার হস্তক্ষেপের ইতিহাস আছে। কর্তৃপক্ষ যা ইচ্ছা তাই করতে পারে। সেজন্য আমরা নতুন আইন তৈরি করতে বলছি, অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে বলছি। একে অপরাধ হিসেবে গণ্য করা হলে বেশিরভাগ কর্মকর্তাই গারদের পেছনে থাকবেন। তাহলেই আমরা জানতে পারবো আসল অপরাধী কে।’

ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা সময়মত না জানানো আর খেলোয়াড়দের ইচ্ছা শক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন লতিফ। এমনও দাবি করেছেন যে, তার কাছে অতীতের এমনকিছু ভিডিও আছে যেখানে দেখা যাবে অনেক খেলোয়াড় ফিক্সিংয়ের তথ্য লুকিয়েছেন এবং এসব প্রকাশ্যে আসলে দেশেই হৈচৈ লেগে যাবে।

‘এই যে মোহাম্মদ ইরফান ও মোহাম্মদ নওয়াজের মতো খেলোয়াড়রা, আপনি জানেন এরা কখন তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং কখন? এমন কতজন আছে যারা প্রতিবেদন জমাই দেয়নি? আমার কাছে এমন অনেক ভিডিও আছে। এগুলো প্রকাশ্যে আনতে চাই না। কারণ তাতে পাকিস্তানকে নিয়ে অনেক বিতর্ক হবে।’

ক্রিকেট নিয়ে সবাইকে ভুল বোঝানো হচ্ছে দাবি করে কিছু তারিখের কথা বলেছেন লতিফ। যেখানে তার ইঙ্গিত কিছু বিতর্কের, ‘সবাইকে ভুল বোঝানো হচ্ছে। কারণ বেশিরভাগ মানুষই জানে না যে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি রাতে কী হয়েছিল, কিংবা ৯ ফেব্রুয়ারি ম্যাচের দিনই বা কী হয়েছিল। কেন ফোনগুলো পাকিস্তানে এনে ১২ ফেব্রুয়ারি খোলা হল, আর ১৭ ফেব্রুয়ারিতেই বা কেন সাক্ষ্যগ্রহণ করা হল? কেন ব্যাটের গ্রিপ এত পরিষ্কার?’

ট্যাগ: পাকিস্তানপিসিবিফিক্সিংরশিদ লতিফলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ৭৬৬৭, মৃত ১৬৮

পরবর্তী

করোনায় আক্রান্ত সুপ্রিমকোর্টের আইনজীবী ও তার স্ত্রী

পরবর্তী
করোনাভাইরাস

করোনায় আক্রান্ত সুপ্রিমকোর্টের আইনজীবী ও তার স্ত্রী

প্রধানমন্ত্রী

কওমী মাদ্রাসাগুলোতে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর কোটি টাকা অনুদান

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT