চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিক্সিংয়ে রানাতুঙ্গা ও ডি সিলভার নাম!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাচ ফিক্সিংয়ে অর্জুনা রানাতুঙ্গা ও অরবিন্দ ডি সিলভার নাম উঠেছিল বলে বিস্ফোরক অভিযোগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা। দুই বিশ্বকাপজয়ী তারকার বিরুদ্ধে তখন কোনো তদন্ত হয়নি বলেও জানান তিনি।

সুমাথিপালা জানিয়েছেন, রানাতুঙ্গা আর ডি সিলভা ‘গুপ্ত’ নামের এক জুয়াড়ির কাছ থেকে নগদ ১৫ হাজার ডলার ঘুষ নিয়েছিলেন। সে সময় তাদের বিরুদ্ধে বোর্ড কোনো প্রকার তদন্ত চালানো থেকে নিজেদের বিরত রেখেছিল।

সুমাথিপালার অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি দুই লঙ্কান কিংবদন্তি।

রানাতুঙ্গার সঙ্গে সুমাথিপালার সম্পর্ক অবশ্য ভালো না। সুমাথিপালা বোর্ডের দায়িত্বে থাকার সময় রানাতুঙ্গার দিক থেকে কড়া সমালোচনা শুনেছেন।

কিছুদিন আগেও সুমাথিপালার পরিবারের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা থেকে বিপুল পরিমাণ অর্থ আয়ের অভিযোগ তোলেন রানাতুঙ্গা। বর্তমানে শ্রীলঙ্কার ক্যাবিনেটমন্ত্রী রানাতুঙ্গার মতে, শ্রীলঙ্কান ক্রিকেটের খারাপ অবস্থার মূল কারণ সুমাথিপালার দুর্নীতিগ্রস্ত প্রশাসন।

গত ৩০মে রানাতুঙ্গার ভাই নিশান্থা রানাতুঙ্গা শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচনের বিরুদ্ধে সে দেশের সর্বোচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন। যার ফলে সুমাথিপালার নতুন করে বোর্ডপ্রধান নির্বাচিত হওয়ার পথ বন্ধ হয়ে গেছে।

Reneta

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সেই রিটের পরিপ্রেক্ষিতে ক্রিকেট বোর্ড পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্জুনা রানাতুঙ্গালিড স্পোর্টসশ্রীলঙ্কা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক

এপ্রিল ২০, ২০২৬

নানা আয়োজনে পর্তুগালে বৈশাখী উৎসব

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT