চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় ব্যথিত ম্যাক্সওয়েল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সম্প্রতি ম্যাচ ফিক্সিং নিয়ে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার করা এক অনুসন্ধানী প্রতিবেদন ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছিল। ওই প্রতিবেদনে উঠে এসেছিল দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের নামও।

তবে নাম উল্লেখ না করলেও তখন প্রতিবেদনে ব্যবহৃত খেলোয়াড়ি উপকরণ দেখে বোঝা গিয়েছিল অভিযুক্তদের একজন গ্লেন ম্যাক্সওয়েল। সেটা শুনেই ক্ষুব্ধ হয়েছেন অজি অলরাউন্ডার। ফিক্সিংয়ের মতো ঘটনায় নাম জড়ানোতে ব্যথিতও তিনি।

আল জাজিরার অনুসন্ধানে এসেছে, ২০১৭ সালে ভারতের বিপক্ষে রাঁচি টেস্টে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন অস্ট্রেলিয়ার একাধিক খেলোয়াড়। ওই টেস্টে দীর্ঘদিন পর দলে সুযোগ পেয়েছিলেন ম্যাক্সওয়েল। প্রত্যাবর্তনের ম্যাচে দারুণ এক সেঞ্চুরিও করেন। এমন ম্যাচে কেনো স্পট ফিক্সিং করতে যাবেন, সেই প্রশ্নই তুলেছেন ম্যাক্সওয়েল।

আল জাজিরার প্রতিবেদন নিয়ে বলেছেন, ‘আমি বিস্মিত। একইসঙ্গে আমি কিছুটা কষ্টও পেয়েছি। এমন একটি ম্যাচকে ঘিরে অভিযোগ, যে ম্যাচে আমার সুখের অনেক স্মৃতি রয়েছে। দারুণসব স্মৃতি। আমার এখনো মনে আছে, ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির পর স্টিভ স্মিথকে জড়িয়ে ধরায় কেমন অনুভূতি হয়েছিল। এইসব অভিযোগ এনে আমাকে কলঙ্কিত করা হিংসাত্মক। অবশ্যই এসব কিছু সত্য নয়। এটা শতভাগ অন্যায্য, একজনের ক্যারিয়ারের সেরা মুহূর্তকে কলঙ্কিত করা নির্মম ব্যাপার।’

অজি অলরাউন্ডারের আরো সংযোজন, ‘এর চেয়ে খারাপ কিছু তারা করতে পারতো শুধু বিশ্বকাপ (২০১৫) জেতাকে কলঙ্কিত করলে। আমার ক্যারিয়ারের সেরা দুই মুহূর্ত এই দুটো। আমি কি এমন একটি ম্যাচে অনৈতিক কিছু করব, যেখানে আমি দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছি? এটা নষ্ট করার জন্য যদি কিছু করি, তবে সেই কথাটা আসলেই হাস্যকর হবে।’

আল জাজিরার ডকুমেন্টারি প্রকাশের পর অবশ্য ম্যাক্সওয়েলকে কখনো কোনো তদন্তের মুখোমুখি হতে হয়নি। বরং গত মে’তে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী সাফ জানিয়ে দেন, ফিক্সিংয়ে অস্ট্রেলিয়ার কোনো খেলোয়াড়ের জড়িত থাকার সুষ্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্লেন ম্যাক্সওয়েলম্যাচ ফিক্সিংলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট ৬, ২০২৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT