চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ফাহিমের গোলে বাংলাদেশের উড়ন্ত শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ গোলের জয়ে অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবল মিশন শুরু করল বাংলাদেশ।

শনিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে লঙ্কানদের হারায় লাল-সবুজের জার্সিধারীরা। একটি করে গোল করেছেন তানভির হোসেন, ফাহিম মোর্শেদ ও ফয়সাল আহমেদ ফাহিম।

গেল দু’আসরের মধ্যে একবার রানার্সআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। এবার তাদের লক্ষ্য আরও ভালো করা। যার শুরুটা হল জয় দিয়ে। ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে ফুটবলের টাইগাররা।

শ্রীলঙ্কা এবারই প্রথম অংশ নিচ্ছে অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে। গত মাসেই ভারতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। কিশোরদের মতো অনূর্ধ্ব-১৮ দলও শ্রীলঙ্কার বিপক্ষে সহজেই জিতল।

ম্যাচের একেবারে শুরুর মুহূর্তেই লিড পেয়ে যায় বাংলাদেশ। দুদলের জাতীয় সংগীত শেষে বল সেন্টার করার পর ফুটবলাররা ঠিকমতো শরীরও ঝালিয়ে নিতে পারেননি। তার আগে প্রথম মিনিটেই লিড পেয়ে যায় লাল-সবুজরা। ৩৩ সেকেন্ডেই ডিফেন্ডার তানভিরের বদৌলতে গোলের খাতা খোলে বাংলাদেশ।

প্রথম মিনিটে গোল পাওয়ায় ম্যাচের শুরুতে বাড়তি মানসিক শক্তি পেয়ে যায় বাংলাদেশ। যার ফলে প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে থাকে তারা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যতি-ব্যস্ত রাখেন ফরোয়ার্ডরা। তবে রক্ষণের দক্ষতায় বাংলাদেশের প্রায় সব আক্রমণই ঠেকিয়ে দিতে থাকে শ্রীলঙ্কা। রক্ষণ আগলে দু-একবার পাল্টা আক্রমণে গেলেও বিপদে ফেলার মতো অবস্থায় যেতে পারেননি তারা।

Reneta

প্রথমার্ধে একাধিক আক্রমণ করেও আর গোলের দেখা পায়নি বাংলাদেশ। বিরতি থেকে ফিরেই অবশ্য শ্রীলঙ্কার রক্ষণে রীতিমতো আগ্রাসন চালায় তারা। ফল পেতে যদিও অপেক্ষা করতে হয় ৭৬ মিনিট পর্যন্ত। এসময় একটি কর্নার পায় বাংলাদেশ। সেই কর্নার ক্লিয়ারও করে শ্রীলঙ্কা। কিন্তু বিপদমুক্ত করতে পারেনি। ডি-বক্সের বাইরে ওঁত পেতে থাকা ফাহিম মোর্শেদের নেয়া বুলেট শট আটকাতে ব্যর্থ হন লঙ্কান ডিফেন্ডাররা।

দশ মিনিট পর (৮৬ মিনিট) গোলের ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ। এবার গোলদাতা ফাহিম হোসেন। ডি-বক্সের বাঁ-পাশ থেকে বল পেয়ে একক প্রচেষ্টায় ভেতরে ঢুকে জোড়াল শট নেন তিনি। আড়াআড়ি নেয়া দ্রুতগতির শটটি দেখা ছাড়া আর কিছুই করার ছিল না শ্রীলঙ্কা গোলকিপারের।

শেষ চার মিনিটে আরও কয়েকবার প্রতিপক্ষে রক্ষণে হানা দিলেও গোল হয়নি। ফলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আগেরদিন আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল নেপাল-মালদ্বীপ। সেই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন নেপালকে ১-১ গোলে রুখে দিয়েছে মালদ্বীপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে গ্রাহকরা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোন চাপ নেই: গয়েশ্বর চন্দ্র রায়

জুলাই ২৪, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ১৮: আন্দোলনে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করা কর্মজীবী মানুষদের দুঃখগাথা

জুলাই ২৪, ২০২৬

ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটি কতক্ষণে মেরামত হবে অনিশ্চিত

জুলাই ২৪, ২০২৬

থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT