চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফার্নান্দেজের হ্যাটট্রিকে লিডসকে উড়িয়ে শুরু ম্যানইউর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ন ১৪, আগস্ট ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

ব্রুনো ফার্নান্দেজের হ্যাটট্রিক, পল পগবার চার অ্যাসিস্টে লিডস ইউনাইটেডকে উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে যাত্রা শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শনিবার লিডস ইউনাইটেডকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এবারের আসরের প্রথম ম্যাচে ৭৪ বছর পর ইপিএলে ফেরা ব্রেন্টফোর্ডের কাছে হেরে বসা আর্সেনালের উল্টো পথেই হাঁটল রেড ডেভিলরা।

ম্যাচের ৩০ মিনিটে গোলবন্যার শুরু করে ম্যানইউ। পগবার বাড়ানো বলে জাল খুঁজে নেন ফার্নান্দেজ। ওই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৪৮ মিনিটে সমতা ফেরান লিডসের লুক আয়লিং, বলের যোগানদাতা ছিলেন স্টুয়ার্ড ডালাস।

সেই শেষ। এরপর আর খেই পায়নি লিডস। ৫২ মিনিটে ফের লিড আনেন ম্যাসন গ্রিনউড, এবারও বল বাড়িয়েছিলেন পগবা।

Reneta

দুই মিনিট পর পগবার ঝলকেই নিজের দ্বিতীয় গোলের দেখা পান ফার্নান্দেজ। দুজনের যুগলবন্দির ফল তুলে আরও এগিয়ে যায় ম্যানইউ।

ফার্নান্দেজের হ্যাটট্রিক গোলে অবশ্য সরাসরি অবদান নেই পগবার। ৬০ মিনিটে পর্তুগিজ তারকার তৃতীয় গোলটিতে বলের যোগানদাতা ছিলেন ভিক্টর নিলসন।

ম্যাচের ৬৮ মিনিটে আবারও সতীর্থের গোলের দুয়ার খুলে দেন পগবা। এবার ফরাসি তারকার বাড়ানো বলে জাল খুঁজে নেন ফ্রেড। ওই গোলে ৫-১ করে মাঠ ছাড়ে ম্যানইউ।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগপগবাম্যানইউলিড স্পোর্টসলিডস
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT