চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারুক-গফুরের মৃত্যুদণ্ড বহাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আদালত
A A

রাজশাহী বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানীসহ দুইজনকে হত্যায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য ফারুক ও গফুরের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত।

সেই সাথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেতার ও সামাদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির ভার্চুয়াল বেঞ্চ এই রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। তার সাথে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অবন্তী নুরুল। আর আসামি পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজালাল ও হেলাল উদ্দিন মোল্লা।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০০ সালের ১৬ জানুয়ারি সন্ধ্যায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্যরা রাজশাহী বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানীকে নির্মমভাবে জবাই করে হত্যা করে। সে সময় গ্রামবাসী মাইকে ঘোষণা দিয়ে প্রতিরোধ করতে গেলে আইয়ুব নামে আরেকজনকে হত্যা করা হয়।

ঘটনার বিচার শেষে ২০০৫ সালে বিচারিক আদালত ৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরবর্তীতে আসামিদের করা আপিলের শুনানি শেষে ২০১০ সালে হাইকোর্ট যাবজ্জীবন সাজা প্রাপ্তদের খালাস দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দণ্ড বহাল রাখেন।

Reneta

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, ‘হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা ৬ জনের মধ্যে বিকাশ পলাতক, সে কখনো আপিল করেনি। আর মতিউর রহমান নামের আরেক আসামি মারা গেছেন। আজ আপিল বিভাগ ফারুক ও গফুরে মৃত্যুদণ্ড বহাল রেখে সেতার ও সামাদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রাজশাহীসুপ্রিম কোর্টহত্যাহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT