চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারিয়ার দুই শতাধিক পোশাক যাচ্ছে বস্তিতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ন ০১, জুন ২০২১
বিনোদন
A A

সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নামিদামি ব্র্যান্ডের প্রতি তার ঝোঁকের কথা কারো অজানা নয়। বিশেষত পোশাক! শুধু তাই নয়, শুটিংয়ের জন্য নিজেই পছন্দ করে পোশাক কেনেন এই নায়িকা। যেগুলো অনেকসময় ব্যবহৃত হয় না। আর সেই অব্যবহৃত পোশাকগুলো যাচ্ছে বস্তির সুবিধাবঞ্চিত মানুষের কাছে!

‘আশিকী’ ছবির এই নায়িকার অব্যবহৃত দুই শতাধিক পোশাক ইতিমধ্যে সংগ্রহ করেছে বস্তির সুবিধা বঞ্চিতদের নিয়ে কাজ করা সংগঠন সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন।

সংগঠনটির পক্ষে জানানো হয়, দীর্ঘদিন ধরেই সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কাপড় সংগ্রহ করছেন তারা। বিষয়টি নায়িকা নুসরাত ফারিয়া জানতে পেরে তিনি অব্যবহৃত দুই শতাধিক কাপড় এই সংগঠনে দিয়েছেন।

সংগঠনটির প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, যখন কোনো তারকা মুখ সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ায়, তখন সামর্থবান সাধারণ মানুষেরা আরও বেশী উৎসাহিত হয়। এ কারণে আমরা নায়িকাকে বিষয়টি জানালে তিনি আমাদের আহ্বানে সাড়া দেন। সংগঠনটির পক্ষে দেশের এই জনপ্রিয় নায়িকাকে সাধুবাদ জানাই। আমাদের বিশ্বাস, তার দেখাদেখি আরো বেশী মানুষ সুবিধাবঞ্চিতদের পাশে এসে দাঁড়াবে।

এরআগে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া এই সংগঠনে তিন বস্তা কাপড় দিয়েছেন। এই অভিনেত্রী বাবাকে হারানোর পর, বাবা ও তার নিজের অব্যবহৃত কাপড় দান করেন। মোস্তাফিজুর রহমান বলেন, জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও এই সংগঠনে এরআগে অব্যবহৃত কাপড় দিয়েছেন।

সুবিধাবঞ্চিত মানুষদের পোশাক দেয়ার পরিকল্পনার কথা জানিয়ে মোস্তাফিজুর বলেন, বস্তির সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে দীর্ঘদিন ধরে আমরা কাজ করছি। গত বছর করোনাকালে আমরা ১২ হাজার পরিবারকে খাবার বিতরণ করি। আর সেই সময়েই আমরা লক্ষ্য করি, এইসব সুবিধাবঞ্চিত মানুষদের খাবারের পাশাপাশি তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসেরও মারাত্মক সংকট। বিশেষত তাদের পোশাকের অভাবের বিষয়টি আমাদের ভাবায়।

Reneta

এই সংগঠক বলেন, আমরা ভেবে দেখলাম সমাজে বহু সামর্থবান মানুষ আছেন, যাদের আছে অবব্যহৃত প্রচুর কাপড়। যা আমরা চাইলেই পেতে পারি। সেই পরিকল্পনা মতো আমরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় যেতে থাকলাম। বিভিন্ন বিল্ডিং, অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কাপড় সংগ্রহ করি। এ কাজে বেশ সাড়াও পাই।

মোস্তাফিজুর রহমান বলেন, সুবিধাবঞ্চিত মানুষদের কাপড় বিতরণ করার প্রকল্পটির নাম দেই ‘দশ টাকায় কাপড়’। বিভিন্ন বস্তিতে আমরা মেলার আয়োজন করি। সেখানে মানুষের কাছ থেকে আনা প্রতিটি কাপড় ১০ টাকায় বিক্রি করি।

প্রতি কাপড়ে ১০ টাকা নেয়ার কারণ জানিয়ে তিনি বলেন, আমরা সেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন এলাকায় পিকাপ, ভ্যান নিয়ে যেতে হয়। ট্রান্সপোর্ট খরচ হিসেবে ১০ টাকা নিই। তার উপর কাপড়ও ওয়াশ করতে হয়। তারচেয়ে বড় ব্যাপার, যারা কাপড় নিচ্ছেন তারা যে ফ্রি নিচ্ছে না; এই বিষয়টিও তাদের মধ্যে জারি থাকে। তারা নিজেরা নিজেদের পছন্দ মতো জিনিসটি কিনে নেন।

Jui  Banner Campaign
ট্যাগ: জয়া আহসাননায়িকানুসরাত ফারিয়াবস্তিলিড বিনোদনশবনম ফারিয়াসংগঠন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT